ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
চমক দেওয়া রেকর্ডঃ সাকিবের সেই রেকর্ডে ভাগ বসালেন মোসাদ্দেক
খেলোয়াড় কিংবা সতীর্থ হিসেবে সাকিব আল হাসানের বড় ভক্ত মোসাদ্দেক হোসেন সৈকত। মোসাদ্দেক এবার স্পর্শ করলেন সেই সাকিবের কীর্তি। টি-টোয়েন্টিতে সাকিবের সেরা বোলিং ফিগার ২০ রানে ৫ উইকেট। এবার মোসাদ্দেকও প্রথমবার ৫ উইকেট পেলেন ২০ রানের খরচায়।
আরও অবাক করা ব্যাপার হল, সাকিবও ৫ উইকেট পেয়েছিলেন হারারেতেই, এই জিম্বাবুয়েরই বিপক্ষে। রবিবার (৩১ জুলাই) জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ২০ রানের খরচায় ৫ উইকেট শিকার করে বাংলাদেশকে দারুণ এক জয় এনে দেন মোসাদ্দেক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যখন শুনলেন- স্পর্শ করেছেন সাকিবের কীর্তি, মোসাদ্দেক নিজেকে ভাগ্যবানই মনে করলেন।
সাকিবের মত ঠিক ২০ রানের খরচায়ই কীভাবে ৫ উইকেট? মৃদু হেসে মোসাদ্দেক বলেন, 'সেটা তো ১৯ রানও হতে পারত, ২১ রানও হতে পারত। ভালোভাবে শেষ করার চেষ্টা করেছি। সেটাই হয়েছে শেষপর্যন্ত। পুরো দলের পারফরম্যান্সে আমি খুবই খুশি।'
সাকিবের মত কিংবদন্তির সাথে একটি মিল পেলেন মোসাদ্দেক, যা আজীবন গর্ব করে বলতে পারবেন সবাইকে। উচ্ছ্বসিত না হওয়ার সুযোগ কই! তিনি বলেন, 'সাকিব ভাইকে নিয়ে অনেক বেশি কথা বলার কিছু নেই। সবাই জানে তিনি এই খেলার কিংবদন্তি। তার মত ইকোনোমিতে ৫ উইকেট আমারও আছে, এদিক থেকে আমি ভাগ্যবান।'
প্রসঙ্গত, টি-টোয়েন্টিতে মোসাদ্দেকের আগে বাংলাদেশের ৩ বোলার পেয়েছেন ৫ উইকেটের দেখা। সাকিব ছাড়াও বাকি দুই কীর্তি ইলিয়াস সানি ও মুস্তাফিজুর রহমানের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)