ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

ম্যাচ জিতেও যে কারনে দল থেকে বাদ পড়লেন অধিনায়ক সোহান, কে হচ্ছে তৃতীয় টি-২০র অধিনায়ক

২০২২ আগস্ট ০১ ১০:১১:২৭

ম্যাচ জিতেও যে কারনে দল থেকে বাদ পড়লেন অধিনায়ক সোহান, কে হচ্ছে তৃতীয় টি-২০র অধিনায়ক

সিরিজের দ্বিতীয় ম্যাচে আঙুলের চোটে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই অধিনায়ককে। ফলে টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজেও তাকে পাওয়া যাবে না। অর্থাৎ জিম্বাবুয়ে সফরটাই শেষ হয়ে গেলো তার। বিসিবির পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এই খবর।

রোববার হারারেতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কিপিংযের সময় পেসার হাসান মাহমুদের একটি ডেলিভারি ধরতে গিয়ে বাঁ হাতের তর্জনীতে আঘাত পেয়েছেন সোহান।

বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি জানান, 'আমরা এক্স-রে করেছি, তাতে তার (সোহান) তর্জনীতে চিড় ধরা পড়েছে। এই ধরনের চোট সেরে উঠতে তিন সপ্তাহের মতো লাগে। তাই মঙ্গলবার শেষ টি-টোয়েন্টি তো বটেই, আসন্ন ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি।'

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ