ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শেষ হলো ভারত বনাম পাকিস্তানের ম্যাচ, দেখে নিন ফলাফল
ম্যাচটিতে টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে ৯৯ রানে অলআউট হয়ে যায় পাকিস্তানি নারীরা। লক্ষ্য তাড়া করতে নেমে স্মৃতি মান্দানার অপরাজিত ফিফটিতে ১২ ওভারে আট উইকেটের সহজ জয় তুলে নেয় ভারতীয়রা।
এই জয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠেছে ভারতীয় নারীরা। দুই ম্যাচে ১টি করে জয় ও হারে ২ পয়েন্ট দলটির। অপরদিকে টানা দুই হারে তলানিতে রয়েছে পাকিস্তানের নারীরা।
বার্মিংহামে এদিন বৃষ্টির বাধায় ম্যাচটি ১৮ ওভারে নেমে আসে। শুরুতে ব্যাটিংয়ে নেমে শূন্য রানে প্রথম উইকেট হারায় পাকিস্তানি নারীরা। দ্বিতীয় উইকেটে অধিনায়ক বিসমাহকে নিয়ে ৫০ রানের জুটি গড়েন মুনিবা।
দলীয় ৫০ রানে বিসমাহ ১৭ রানে বিদায় নিলে আবার বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ৪৯ রানের মধ্যে শেষ ৯ উইকেট হারিয়ে বসে দলটি। পাকিস্তানিদের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করে ওপেনার মুনিবা। এছাড়া আলিয়া রিয়াজ করেন ১৮ রান।
ভারতীয়দের পক্ষে স্নেহ রানা ও রাধা যাদব দুইজনেই ১টি করে উইকেট শিকার করেন। এছাড়াও রেনুকা সিং, মেঘনা সিং ও শেফালি ভার্মা ১টি করে উইকেট শিকার করেন।
লক্ষ্য তাড়া করতে নেমে শেফালি ও স্মৃতির ব্যাটে উড়ন্ত সূচনা পায় ভারতীয় নারীরা। প্রথম ৬ ওভারের মধ্যে ৬১ রানের জুটি গড়ে ভারত। শেফালি ১৬ রানে ফিরলে ভাঙে জুটিটি। তিনে নেমে সাব্বিনেনি মেঘানাও ১৩ রান করা ফেরেন।
তবে অপরপ্রান্তে ফিফটি তুলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন স্মৃতি। ৪২ বলে ৮ চার ও ৩ ছয়ে ৬৩ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন স্মৃতি। পাকিস্তানি নারীদের পক্ষে তুবা হোসেন ও ওমাইমা সোহেল ১টি করে উইকেট নেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)