ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

২০ ওভারে ৫ উইকেটঃ ক্যারিয়ারে সেরা বোলিং করলেন মোসাদ্দেক

২০২২ জুলাই ৩১ ১৮:২০:৫০

২০ ওভারে ৫ উইকেটঃ ক্যারিয়ারে সেরা বোলিং করলেন মোসাদ্দেক

দ্বিতীয় ম্যাচের শুরুতে একই চিত্র। টস হারতে হলো অধিনায়ক সোহানকে এবং যথারীতি ফিল্ডিং। এবার আগের ম্যাচের সবচেয়ে কম রান দেয়া মোসাদ্দেকের হাতেই প্রথম বল তুলে দিলেন অধিনায়ক। আস্থার প্রতিদানটা অক্ষরে অক্ষরে দিলেন বাংলাদেশের এই স্পিনিং অলরাউন্ডার।

ক্যারিয়ার সেরা বোলিংই নয় শুধু- ইলিয়াস সানি, মোস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসানের পর চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে এক ইনিংসে ৫ উইকেট শিকারী বোলা হয়ে গেলেন মোসাদ্দেক। এর আগে তার সেরা বোলিং ছিল ২১ রানে ২ উইকেট।

১৯ টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছিলেন মোটে ৭ উইকেট। সেখানে আজ এক ম্যাচেই ২০ রান দিয়ে নিলেন ৫ উইকেট। ৪ ওভারের কোটা শেষ করার পর মোসাদ্দেকের নামের পাশে শোভা পাচ্ছে ৪-০-২০-৫।

প্রথম বলেই উইকেট নিয়েছিলেন। নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন রেগিস চাকাভাকে। অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল। কাট করতে গিয়ে নিজেই কট হয়ে গেলেন চাকাভা। মোসাদ্দেকের উইকেট শিকার শুরু তখন থেকেই।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ