ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
২য় টি-২০ তে অভিষেক হচ্ছে ইমনের, কপাল পুড়ছে যাচ্ছে যার
তাই যদি হয় তাহলে এক পেসার কমিয়ে, খেলানো হতে পারে অলরাউন্ডার মেহেদি হাসানকে।
আবার পরিবর্তন আসতে পারে ব্যাটিং অর্ডারেও। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় কাটা পড়তে পারেন এনামুল হক বিজয় কিংবা মোসাদ্দেক হোসেন সৈকত। গুঞ্জন আছে মুনিম শাহরিয়ারকে বসিয়ে অভিষেক করানো হতে পারে পারভেজ ইমনকেও।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পেসারদের নির্বিষ বোলিং টাইগারদের হারের বড় কারণ। হারারের ব্যাটিং উইকেটে প্রতিপক্ষের ব্যাটারদের রাশ টেনে ধরতে পুরোপুরি ব্যর্থ অভিজ্ঞ পেসার মুস্তাফিজ ও তাসকিন। বিদেশের মাটিতে আরও একবার ব্যর্থ হয়েছেন কাটার মাস্টার। চার ওভার বল করে ২ উইকেট পেলেও রান দিয়েছেন অকৃপণ হাতে। ১২.৫০ ইকোনমি রেটে ৫০ রান দিয়ে দলের সবচেয়ে খরুচে বোলার তিনিই।
পিছিয়ে ছিলেন না বাকি দুই পেসার তাসকিন ও শরিফুল। টেস্ট ও ওয়ানডেতে দুর্দান্ত তাসকিন তো টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়মিত খেই হারিয়ে ফেলছেন। এদিনও চার ওভারে দিয়েছেন ৪২! শরিফুল এক কাঠি সরেস। তার চার ওভারে জিম্বাবুইয়ানরা তুলে নিয়েছে ৪৫ রান।
বোলারদের দেখানো পথে ব্যাট করতে নেমে ষোলকলা পূর্ণ করেছেন এনামুল হক বিজয়। ২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তার শম্বুক গতির ইনিংস চাপ বাড়িয়েছে পরবর্তী ব্যাটারদের। ২৭ বল খেলে মাত্র ২৬ রান করেছেন ডিপিএলে সাড়া জাগানো ব্যাটার। টাইগারদের ম্যাচ থেকে ছিটকে দিতে তার ইনিংস রেখেছে বড় একটা ভূমিকা। যার কারণে অধিনায়ক সোহানের ২৬ বলে ৪২ রান ও লিটনের ১৯ বলে ৩২ ও শান্তর ২৫ বলে ৩৭ রানের ইনিংস সত্ত্বেও বাংলাদেশ ২০০ রানও তুলতে পারেনি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন দাস, পারভেজ হোসেন ইমন, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)