ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
২৪ বলে ফিফটি: নতুন ইতিহাস গড়ে রেকর্ড করলেন মোস্তাফিজ
স্বাগতিকদের বিপক্ষে ম্যাচে হারার মুল কারণ মূলত মোস্তাফিজ-তাসকিনদের ছন্নছাড়া বোলিংয়ের কারণেই ২০৫ রানের বিশাল সংগ্রহ পায় দলটি। জিম্বাবুয়ের রান পাহাড়ের জবাবে ব্যাট করতে নেমে অবশ্য লড়ে গেছেন বাংলাদেশি ব্যাটাররা।
শুরুর দিকে লিটন-শান্তর লড়াকু ইনিংসের পর শেষদিকে শান্তর ঝড়ো ইনিংস দলকে জয়ের আশা দেখিয়েছে। কিন্তু বিশাল লক্ষ্যের কারণে জয়ের মুখ দেখা হয়নি তাদের।
বোলারদের ব্যর্থতাই এই ম্যাচে হারার প্রধান কারণ। বোলারদের মধ্যে সর্বোচ্চ রান দিয়েছেন মোস্তাফিজ। যদিও শুরুটা ভালো করেন বাঁহাতি এই পেসার। নিজের প্রথম ওভারে ৮ রান খরচায় তুলে নেন একটি উইকেট। দ্বিতীয় ওভারে দিয়েছেন ৯ রান। কিন্তু শেষ দুই ওভারে খেই হারিয়ে ফেলেন তিনি। রান খরচে সবাইকে ছাড়িয়ে ফিফটি স্পর্শ করেন এই পেসার।
মোস্তাফিজের এই অনাকাঙ্ক্ষিত ২৪ বলে ফিফটি এবারই প্রথম নয়। এর আগেও তিনবার রান খরচায় ফিফটি ছাড়িয়েছেন তিনি। তবে এবারের ফিফটিতে গড়েছেন লজ্জার এক রেকর্ড। তৃতীয়বারের মতো ৫০ রান খরচ করে তিনি রুবেল হোসেনকে ছুঁয়ে ফেলেছেন। আগের দুইবার মোস্তাফিজ ঠিক ৫০ রানই খরচ করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে; দুটিই ছিল ২০১৮ সালে।
এই তালিকায় দুইবার ৫০ রান খরচায় মোস্তাফিজ-রুবেলের পরে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন। যৌথভাবে ডানহাতি এই পেসারের সঙ্গে রয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)