ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
এক পরিবর্তন নিয়ে ২য় টি-২০ তে শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
তবে এই হারের অন্যতম কারণ বোলাদের লাগামহীন বোলিং। বাংলাদেশি বোলারদের লাগামহীন বোলিংয়ে প্রথমে ব্যাট করা জিম্বাবুয়ে ৩ উইকেটেই তুলেছিল ২০৫ রান। জবাবে ৬ উইকেটে ১৮৮ রানে থেমেছে টাইগারদের ইনিংস।
চলমান সফরে তুলনামূলক দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে তারুণ্য নির্ভর দল নিয়ে প্রথম ম্যাচে খেলতে নেমেছিল টিম টিম টাইগার। আর যেখানে ব্যাট হাতে সবাই কিছুটা রান করলেও কারো কাছ থেকে তেমন বড় কার্যকর কোনো ইনিংস দেখা যায়নি। বরং এই ম্যাচে মুনিম শাহরিয়ার ও এনামুল হক বিজয়দের মতো প্লেয়ারদের কাছ থেকে পাওয়ার হিটিংয়ের বদলে দেখা গেয়েছে দায়িত্বহীন ব্যাটিং।
আর এর পর থেকেই চারদিকে আলোচনা শুরু হয়ে গেছে ২য় টি-২০ ম্যাচে কাকে বাদ দিয়ে কাকে একাদশে সুযোগ দিবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এখানে সবার আগেই আসছে মুনিম শাহরিয়ার কে বাদ দিয়ে দলে পারভেজ হোসেন ইমন কে সুযোগ দেওয়ার কথা। কেননা মুনিম শাহরিয়ার বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় দলে সুযোগ পেলেও তারপর তার কাছ থেকে দল কোনো ভালো কিছু পায়নি। সুযোগ পাওয়া প্রায় প্রতিটি ম্যাচেই সবাইকে হতাশ করেছিন তিনি। তাই বলা যাচ্ছে আগামীকালের ২য় ম্যাচের একাদশে ইমনের অন্তর্ভুক্তি হওয়া এক প্রকার নিশ্চিত।
আবার ডিপিএলে রেকর্ড রান করে জাতীয় দলে সুযোগ পাওয়া এনামুল হকের প্রথম ম্যাচের ধীরগতির ব্যাটিং নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। প্রশ্ন উঠছে তাকেও একাদশ থেকে বাদ দেওয়ার। তবে শুনা যাচ্ছে ২য় ম্যাচের একাদশে ও থাকতে পারেন এনামুল হক বিজয়। সেক্ষেত্রে প্রায় প্রথম ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ দল শুধু মুনিম শাহরিয়ারের পরিবর্তনে দলে আসতে পারেন পারভেজ হোসেন ইমন।
আর যদি এই রকমি ঘটে তাহলে ২য় ম্যাচের সম্ভাব্য একাদশে আবারো দেখা যাবে তিন পেসার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম।তার পাশাপাশি দলে একমাত্র স্পিনার হিসেবে থাকছেন নাসুম আহমেদ।ব্যাট হাতে ওপেনিং লিটন – ইমন জুটি দেখা যেতে পারে।তার পাশাপাশি নাজমুল শান্ত,এনামুল হক বিজয়,অধিনায়ক নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন এবং আফিফরা থাকছেন শেষ দিকে রানের গতি বাড়ানোর জন্য।
বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ-
লিটন দাস, পারভেজ হোসেন ইমন/মুনিম,এনামুল বিজয়,নাজমুল শান্ত,নুরুল হাসান সোহান (অধিনায়ক),মোসাদ্দেক হোসেন,আফিফ হোসেন,তাসকিন আহমেদ,মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)