ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
দারুন সুখবরঃ অবিশ্বাস্য ভাবে ক্রিকেটের সৌন্দর্য ফিরিয়ে আনছে পাকিস্তান
রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়া এই বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে দলটি কেই বা বিশ্বাস করেছিল। পাকিস্তানের সেমিফাইনাল খেলার আশাই তখন ছিল একপ্রকার দূর আশা। ইমরান খান যে দলটি তৈরি করে দিয়েছিলেন, পরবর্তীতে তার উত্তরশুরিরা প্রায় দুদশক ক্রিকেট বিশ্ব রাজত্ব না করলেও এক প্রকার প্রভাব বজায় রাখে।
তবে বিগত ছয়-সাত বছর ধরে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছিলো না টিম পাকিস্তান। ২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়া থেকে যার শুরু। জিম্বাবুয়ে, শ্রীলংকা এবং ওয়েস্ট ইন্ডিজ ছাড়া অন্যান্য দলগুলোর বিপক্ষে তেমন প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারছিল না পাকিস্তান। যদিও ২০১৭ সালে আচমকাই চ্যাম্পিয়নস ট্রফি জিতে সবাইকে তাক লাগিয়ে দেয় দলটি। তবে পরের বছরই নিজেদের হোম গ্রাউন্ড ডুবাইতে হওয়া এশিয়া কাপ ফাইনালে ভারত-বাংলাদেশ খেলায়। দর্শকের ভূমিকা পালন করতে হয় পাকিস্তানকে।
ক্রিকেটে পাকিস্তানের এই অর্ধপতন ক্রিকেটের জন্যই একপ্রকার হুমকিস্বরূপ। শ্রীলংকান ক্রিকেট তো বেশ কয়েক বছর ধরেই মৃতপ্রায় অবস্থাতে। ওয়েস্ট ইন্ডিজ ও নিজেদের স্বর্ণালী যুগ পার করে এসেছে অনেক আগে। তার উপর পাকিস্তানেরও এই দশা। ক্রিকেট থেকে যেন প্রতিদ্বন্দ্বিতাই দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছিল। অস্ট্রেলিয়া ,ইংল্যান্ড এবং ভারতের মতো দলগুলো এক দিক দিয়ে হয়ে উঠেছে অপরাজয়। এ তিনটি দলের বিপক্ষে অধিকাংশ ম্যাচই হারতে হচ্ছিল বাকি দলগুলোর। যা নিঃসন্দেহে ক্রিকেটের সৌন্দর্য অনেকাংশেই কমিয়ে ফেলছিল।
তবে পাকিস্তানের পুনরাবর্তনে আবারো ক্রিকেটের সৌন্দর্য যেন ফিরে আসছে। বাবর আজমের নেতৃত্বে ২০২১ বিশ্বকাপে অন্য এক পাকিস্তানকে দেখা গিয়েছে। গ্রুপ পর্বে একটি ম্যাচও না হেরে সেমিফাইনালে উঠে টিম পাকিস্তান। পরবর্তীতে সেমিফাইনালে হারলেও নিজেদের শক্তিমত্তা ঠিকই দেখিয়ে গিয়েছিল পাকিস্তানিরা। বিশ্বকাপের পর প্রায় প্রতিটি সিরিজেই বেশ অধিপত্য বিস্তার করে খেলেছিল পাকিস্তান। লংকানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানে হারলেও, প্রথম টেস্টে অবিশ্বাস্য এক রান তাড়া করে জিতে বাবর আজমের দল।
জয়ের জন্য ৩৪২ রানের লক্ষ্য দেয় লঙ্কানরা। শেষ দিন পর্যন্ত ব্যাটিং করে অবিশ্বাস্য এই রান তাড়া করে জিতে টিম পাকিস্তান। বলাই বাহুল্য ক্রিকেটের সৌন্দর্য আবারো ধীরে ধীরে ফিরছে। পাকিস্তান আবারো নিজেদের আগের রূপে ফিরছে। পাশাপাশি বাংলাদেশ দলও ওয়ানডে ক্রিকেটে এখন বিশ্বসেরাদের কাতারে। শ্রীলঙ্কা এবং উইন্ডিজ নিজেদের স্বর্ণালী সময়ের কিছুটা ঝলক দেখাতে পারলেই ক্রিকেটের সৌন্দর্য বেড়ে যাবে বহুগুণ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)