ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

আবারও ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, দেখুন দিনক্ষণ

২০২২ জুলাই ৩০ ১৭:২৯:১৪

আবারও ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, দেখুন দিনক্ষণ

এই আসরে সেখানে ‘এ’ গ্রুপে ভারত ও বাংলাদেশের সঙ্গে পড়েছে মালদ্বীপ ও পাকিস্তান। ‘বি’ গ্রুপের ৩ দল নেপাল, শ্রীলংকা ও ভুটান।

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ লটারির মাধ্যমে গ্রুপিংয়ের দলগুলো নির্ধারণ করেছেন।

স্বাগতিক নেপাল ও এই সাত দেশের মধ্যে ফিফা র‍্যাংকিংয়ে শীর্ষে থাকা ভারতকে এক নম্বর পটে রেখে লটারির মাধ্যমে দুই গ্রুপে ভাগ করা হয়।

বাংলাদেশের গ্রুপে চারটি দল পড়াটাকে ভালোই মনে করছেন জাতীয় নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন, ‘গ্রুপে চার দল পড়ায় মেয়েরা একটা ম্যাচ বেশি খেলার সুযোগ পাবে, এটা ভালো দিক।’

একই গ্রুপে ভারত পড়া নিয়ে ছোটনের বক্তব্য, ‘সিনিয়র সাফে সব দলই শক্তিশালী ও অভিজ্ঞ। টুর্নামেন্টের ফাইনালে খেলতে হলে যেকোনো দলকে হারাতে হবে। তাই গ্রুপে কোন দল পড়লো সেটা বড় কোনো বিষয় নয়।’

‘এ’ গ্রুপ: ভারত, বাংলাদেশ, মালদ্বীপ ও পাকিস্তান।

‘বি’ গ্রুপ: নেপাল, শ্রীলংকা ও ভুটান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ