ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
এবার মুখ খুললেন ৬ বছর পরে দলে ফেরা রাইলি রুশো
রংলিশ বাহিনির বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৪ রানে ফেরেন রুশো। সেই ম্যাচটি জিততে পারেনি সাউথ আফ্রিকা। ঠিক পরের ম্যাচেই ৫৫ বলে দশটি চার ও পাঁচটি ছক্কায় ৯৬ রানে অপরাজিত থেকে দলকে সমতায় ফেরান রুশো।
তার এই ইনিংসে ইংল্যান্ডকে ৫৮ রানের বড় ব্যবধানে হারায় প্রোটিয়ারা। সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিটি অনুষ্ঠিত হবে ৩১ জুলাই। ম্যাচের আগের দিন রুশো মনে করিয়ে দেন তার সামর্থ্যের কথা।
প্রোটিয়া এই ব্যাটার বলেন, 'আমি তো এমনি এমনি দলে আসিনি। বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় ক্রিকেট খেলার ছয় বছরের অভিজ্ঞতা আছে আমার। আমি অনুভব করি, আমি আগের থেকে অনেক ভালো খেলোয়াড়। বেশ কিছু ভালো পারফরম্যান্স আমি করেছি। এরপরই ম্যানেজমেন্ট আমাকে দলে নেয়।'
'প্রথম টি-টোয়েন্টিতে আমার মতো করে খেলতে পারিনি। ইংল্যান্ডে রান করেছি, তাই হয়তো অতি আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলাম। আমি যদি আরেকটু সময় নিয়ে আরও মনোযোগ দিয়ে খেলতাম তাহলে ভালো করতে পারতাম।'
এর আগে সর্বশেষ ২০১৬ সালে সাউথ আফ্রিকার হয়ে খেলেছিলেন রুশো। তারপর ২০১৭ সালে ইংলিশ কাউন্টি দল হ্যাম্পশায়ারের সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করেছিলেন তিনি। তারপর থেকে জাতীয় দলে আর খেলা হয়নি রুশোর।
অথচ জাতীয় দলের হয়ে খেলা নিজের শেষ সিরিজেও ৭৭.৭৫ গড়ে ৩১১ রান করেন তিনি। গত কয়েকবছরে রুশো অবশ্য শুধু কাউন্টি ক্রিকেটেই সীমাবদ্ধ থাকেননি। বিপিএল, টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টসহ দেশ-বিদেশে বিভিন্ন লিগে খেলেছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে ডাক পাওয়ার আগে ইংলিশ টি-টোয়েন্টি ব্লাস্টে সমারসেটের হয়ে ৯২.৬৬ গড় ও ১৯১.৭২ স্ট্রাইক রেটে ২৭৮ রান করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)