ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ঘন্টা খানিক পরে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, দেখে নিন সেরা একাদশ
এই পাঁচ সিনিয়রের একজনও থাকছেন না আজ বাংলাদেশের একাদশে। হারারের স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় বিকেল ৫টায় জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি খেলতে নামবে তারুণ্যনির্ভর বাংলাদেশ। আজ কেমন হবে পাঁচ সিনিয়রহীন বাংলাদেশের একাদশ?
যদিও মাশরাফি বিন মুর্তজা অনেক আগে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। সদ্য এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন তামিম ইকবালও। এই সিরিজের আগে অধিনায়কত্ব হারানো মাহমুদউল্লাহকে জিম্বাবুয়ে সিরিজের দলে রাখা হয়নি। বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকেও। সাকিব আল হাসান সিরিজ থেকে ছুটি নিয়েছেন আগেই।
পাঁচ সিনিয়রের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব উঠেছে নুরুল হাসান সোহানের কাঁধে। আজ মাঠে কোন ১১ জনকে নামাবেন তরুণ সোহান?
বাংলাদেশের স্কোয়াডে ওপেনার মোট পাঁচজন। এনামুল হক বিজয়, মুনিম শাহরিয়ার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও তরুণ পারভেজ হোসেন ইমন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সফল না হলেও ওপেনিংয়ে হয়তো এনামুল হক বিজয় এবং মুনিম শাহরিয়ারকেই দেখা যাবে। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে তিনে লিটন দাস।
বাংলাদেশ পাঁচ বোলার নিয়ে খেললে এরপর চারে আফিফ হোসেন ধ্রুব, পাঁচে অধিনায়ক নুরুল হাসান সোহান ও ছয়ে মোসাদ্দেক হোসেন সৈকত হওয়ার কথা। কিন্তু একজন বোলার কমিয়ে বাড়তি একজন ব্যাটার খেলাতে চাইলে চারে নামতে পারেন নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ পাঁচ বোলার নিয়ে একাদশ সাজালে বোলিং ডিপার্টমেন্টে পেসার হওয়ার সম্ভবনাই বেশি। কারণ জিম্বাবুয়ের উইকেটগুলো স্পিনারদের চেয়ে পেসারদের জন্যই বেশি সহায়ক। সেক্ষেত্রে মোস্তাফিজুর রহমানের সঙ্গে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের সুযোগ বেশি। অনেকদিন পর স্কোয়াডে ফেরা হাসান মাহমুদকে হয়তো বাইরেই থাকতে হচ্ছে।
দুই স্পিনার হিসেবে মেহেদি হাসান মিরাজকে বাইরে রেখে নাসুম আহমেদ ও শেখ মাহেদি হাসানকে একাদশে রাখার সুযোগ বেশি। কারণ নাসুম সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছেন। আর মাহেদি হার্ড হিটিং ব্যাটিংয়ে ব্যাটিং ডিপার্টমেন্টেও ভূমিকা রাখতে পারেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: এনামুল হক বিজয়, মুনিম শাহরিয়ান, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)