ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশকে সাবধান করলেন জিম্বাবুয়ে অধিনায়
নুরুল হাসান সোহানের দল। তবে প্রথম ম্যাচে নামার আগেই হুঁশিয়ারি দিয়ে রাখলেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। মনে করিয়ে দিলেন, সাম্প্রতিক পারফরম্যান্সে মোমেন্টাম জিম্বাবুয়ের দিকেই।
কয়েক দিন আগেই ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ। অপরদিকে বেশ কিছুদিন ধরেই টি-টোয়েন্টিতে ভালো ছন্দে আছে জিম্বাবুয়ে। নিজেদের ঘরের মাঠে তারা ২০২২ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব গ্রুপ ‘বি’ এর চ্যাম্পিয়ন হয়েছে।
আপাতত এই ফলাফলকেই প্রেরণা মানছেন আরভিন, ‘দেখুন, অবশ্যই আপনি যেমন বললেন বাংলাদেশ অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়া এসেছে। আমার মনে হয় বুলাওয়েতে বাছাই পর্বে ভালো একটা সপ্তাহ কাটিয়ে এসেছি। আমরা বিশ্বাস করি আমাদের পক্ষে মোমেন্টাম আছে এই সিরিজে। সাম্প্রতিক সময়ে তারা টি-টোয়েন্টিতে ভালো না। আমরা বুলাওয়ের মোমেন্টামটা এখানে নিয়ে আসতে চাই।’
আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিপক্ষে ভয়হীন ক্রিকেট খেলার ইঙ্গিত দেন আরভিন। টি-টোয়েন্টিতে নিজেদের খেলার ধরনে ইতিবাচক পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে, এটাও মনে করিয়ে দিলেন তিনি।
আরভিন আরও বলেন, ‘আমরা মানসিকতায় পরিবর্তন এনেছি টি-টোয়েন্টি খেলার। আমার মনে হয় অনেকেই সেটা বুলাওয়েতে দেখেছে, টি-টোয়েন্টি আমরা যেভাবে খেলেছি আগে আর বুলাওয়েতে যেভাবে খেললাম তাতে অনেক তফাৎ আছে। আমরা যদি ওই ইতিবাচক ও ভয়হীন ক্রিকেটটা খেলতে পারি, পরিসংখ্যানটা ধীরে ধীরে বদলাবে।’
শনিবার থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে থাকছেন না বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সঙ্গে বিশ্রামে রাখা হয়েছে মুশফিকুর রহিমকেও। সাকিব আল হাসান আগেই ছুটি নেয়ায় বিবেচিত হচ্ছেন না এই সিরিজে।
আসন্ন এই সফরে তিনটি টি-টোয়েন্টি ও সমান সংখ্যক ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে অবশ্য তামিম ইকবালই অধিনায়ক থাকছেন। ৫০ ওভারের ম্যাচগুলোতে মাহমুদউল্লাহ, মুশফিক- দুজনই খেলবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)