ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
টি-২০ তে অভিষেক ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে বার্বাডোজের বাজিমা
আন্তর্জাতিক ক্রিকেট খেলে ক্যারিবীয় দেশগুলো এমনিতে ওয়েস্ট ইন্ডিজ নামে একটি দল বানিয়ে। তারা আবার আলাদা আলাদা কমনওয়েলথের অন্তর্ভুক্ত। যার সুবাদে এবার কমনওয়েলথ গেমসের মধ্য দিয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক হয়ে গেলো বার্বাডোজ নারী দলের।
অভিষেকেই পাকিস্তানের নারীদের হারিয়ে বিশ্ববাসীকে নিজেদের আগমনী বার্তা দিলো বার্বাডোজ। এজবাস্টনে হওয়া ম্যাচটিতে আগে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রান করে তারা। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২৯ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।
বার্বাডোজকে জেতার মতো অবস্থানে নিয়ে যাওয়ার পুরো কৃতিত্ব ক্যাপ্টেন হেইলি ম্যাথুজ ও উইকেটরক্ষক ব্যাটার কাইসিয়া নাইটের। দুজন মিলে দ্বিতীয় উইকেটে গড়েন ১০৭ রানের জুটি। হেইলি ৫১ রান করে আউট হন, কাইসিয়া ৬২ রানে অপরাজিত থাকেন।
জবাবে দলীয় ৫০ রানের আগেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় পাকিস্তান। শেষ দিকে একাই লড়ে যান নিদা দার। তবে তার ৩১ বলে ৫০ রানের ইনিংসটি শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে, পারেনি বার্বাডোজকে তাদের প্রথম জয় থেকে বঞ্চিত করতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)