ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
"কে আগে আছে বা পরে, এটা নিয়ে ভাবি না"
দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে আগে থেকেই বিশ্রাম চেয়েছিলেন। তাই এই সিরিজে খেলা হচ্ছে না এই অলরাউন্ডারের। সাকিব বাদে দলের বাকি সব অভিজ্ঞ ক্রিকেটাররাই খেলবেন এই সিরিজে। মূলত পূর্ণ শক্তির দল নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ অধিনায়কের পরিকল্পনায় আপাতত ভালো খেলে ম্যাচ জেতা। তবে ঘরের মাঠে জিম্বাবুয়েকে খুব একটা সহজ ভাবে নিচ্ছে না বাংলাদেশ। তাদের শক্তিমত্তার কথা ভালোভাবেই জানেন তামিম। তাইতো আগে থেকেই সতর্ক বাংলাদেশের অধিনায়ক।
তামিম বলেন, 'পরিকল্পনা একই থাকবে, জেতার। আসলে আমি সবসময় একটা কথা বলি, কে আগে আছে বা পরে, এটাতে কিছু যায়-আসে না। অবশ্যই, তাদের চেয়ে আমরা ভালো দল। কিন্তু তাদের মাটিতে খুব সহজে হারিয়ে দেয়া যাবে, তা না। শেষ কয়েকটা সিরিজ যদি দেখেন, পাকিস্তানের মতো দলও কিন্তু হেরেছে।'
জিম্বাবুয়ের কন্ডিশনে ভালো ক্রিকেট খেলা খুব একটা সহজ কাজ না উপমহাদেশের দলগুলোর জন্য। আর তা ভালো করেই জানা আছে তামিমের। এখানে ম্যাচ জিততে হলে শুরু থেকেই ভালো খেলতে হবে বলে মনে করেন তিনি।
তামিম বএলন, 'আমাদের রিল্যাক্স করার কোনো সুযোগ থাকবে না। যদি ভালো করতে চাই, প্রথম বল থেকে সুইচ অন থাকতে হবে। অবশ্যই আমরা ভালো দল। কিন্তু খেলায় জেতা-হারা নির্ভর করে কে ভালো খেলছ, কে ভালো দল সেটা না।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)