ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
মাঠে নামার আগে আরো একবার গর্জন দিল টাইগার দলপতি সোহান
বাংলাদেশ দলের নতুন নেতৃত্বে পাওয়া নুরুল হাসান সোহানের একটি দল নিয়ে আগামীকাল জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচের আগে আগে আজ শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন অধিনায়ক সোহান। সেখানেই তিনি জয়ের জন্য আসার কথা ব্যক্ত করেন জোরালোভাবে।
সোহান বলেন, “যদি বলেন হ্যাঁ, আমরা তরুণ একটা দল। কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা এখানে শিখতে আসিনি। অবশ্যই চ্যালেঞ্জ থাকবে তবে আমরা জেতার জন্যই এখানে এসেছি।”
জিম্বাবুয়ে সিরিজের বিশ্রামে দেয়া হয়েছে নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। এছাড়াও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল।
“অনভিজ্ঞ দল বলতে পারেন না। বেশিরভাগ ছেলেই ৬-৭ বছর ধরে খেলছে, ফলে আমরা যথেষ্ট অভিজ্ঞ। আমরা ৬-৭ বছর ধরেই খেলছি। অভিজ্ঞরা আছে। দল নিয়ে খুশি। চ্যালেঞ্জের মুখোমুখি হব, তবে সেটির জন্য প্রস্তুত আছি।”
আগ্রাসী হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে নেতা হিসেবে সোহানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পছন্দ। এ জন্য কয়েকজনকে ছাপিয়ে নেতা হিসেবে সোহান টিকে গেছেন। সোহানও জানিয়েছেন তারা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। সেরাটা দিয়েই স্বাগতিকদের বিপক্ষে জয় তুলে নিতে চান।
“প্রথমত আমি কোনো অজুহাত দিতে চাই না। আমার কাছে মনে হয় যে আমরা যেহেতু এখানে তিনটি ম্যাচের জন্য এসেছি অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। যেটা বললাম চ্যালেঞ্জ নেয়ার জন্য সবাই খুব আগ্রহী। আমার কাছে মনে হয় যে ভালো একটা সিরিজ হবে। তাদের কন্ডিশনে তারা অবশ্যই ভালো দল। কিন্তু আমি আমার দল নিয়ে খুশি। ভালো একটা সিরিজ হবে এবং অবশ্যই লক্ষ্য থাকবে আমরা যেন শীর্ষে থেকে শেষ করতে পারি”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)