ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

মাঠে গড়ানোর আগেই চরম বিপদে পড়তে যাচ্ছে বিপিএল

২০২২ জুলাই ২৯ ১১:৩৫:১৭

মাঠে গড়ানোর আগেই চরম বিপদে পড়তে যাচ্ছে বিপিএল

আইপিএলের পরে বিশ্বের দ্বিতীয় ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি। ইতোমধ্যেই খেলোয়াড়দের পারিশ্রমিকের ক্ষেত্রে আইপিএল বাদে বিশ্বের অন্যান্য সব লিগকে পেছনে ফেলেছে নতুন এই টুর্নামেন্ট।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, শীর্ষস্থানীয় খেলোয়াড়দের প্রায় ৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বা ৪ কোটি ২৬ লাখ টাকা পারিশ্রমিক দিতে যাচ্ছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি।

আমিরাতের লিগের চেয়ে বেশি পারিশ্রমিক পান কেবল আইপিএলের শীর্ষ খেলোয়াড়েরা। আইপিএলে যেখানে সর্বোচ্চ ১৮-১৯ কোটি রুপি পারিশ্রমিক পান ভারতের প্রথম সারির ক্রিকেটাররা। এছাড়াও বিদেশী ক্রিকেটাররা পেয়ে থাকেন ১৪-১৬ কোটি রুপি।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথম শ্রেণির ক্রিকেটাররা প্রতি মৌসুমে পারিশ্রমিক বাবদ দুই লাখ মার্কিন ডলার বা দুই কোটি টাকার কাছাকাছি পেয়ে থাকেন। এছাড়া বিগ ব্যাশে সর্বোচ্চ ২ লাখ ৩৮ হাজার এবং ‘দ্য হান্ড্রেড’ লিগে ১ লাখ ৬৪ হাজার মার্কিন ডলার আয় করতে পারেন খেলোয়াড়রা। অন্যদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ পারিশ্রমিক ১ লাখ মার্কিন ডলার।

আগামী ৬ জানুয়ারি থেকে ৬টি দল নিয়ে শুরু হবার কথা রয়েছে আমিরাত টি-টোয়েন্টি লিগ। প্রতিটি দলে ১৮ জন খেলোয়াড়ের ১২ জন টেস্ট খেলুড়ে দেশের, ৩ জন আমিরাতের আর দুজন আইসিসি’র সহযোগী দেশগুলোর এবং একজন সংযুক্ত আরব আমিরাত অ-২৩ দলের। একই সময় মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ