ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
টিভি অনুষ্ঠানে আফ্রিদি-শেহজাদের তুমুল ঝগড়া, মুহূর্তেই ভিডিও ভাইরাল
লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে উদ্বোধনী পাক এই ব্যাটার শেহজাদ। তিনি সর্বশেষ পাকিস্তানের জার্সি গায়ে জড়ানোর সুযোগ হয়েছে ২০১৯ সালে। জাতীয় দলে ফেরার ‘সোপান’ ঘরোয়া ক্রিকেটেও খুব একটা ভালো করতে পারছেন না। তা ছাড়া বর্তমানে তিন সংস্করণেই ওপেনিংয়ে আছে থিতু ব্যাটার। ৩০ পেরোনো শেহজাদের প্রত্যাবর্তনের সম্ভাবনা তাই বেশ কঠিন।
তবে পাক সাবেক তারকা শেহজাদের বড় আক্ষেপ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বশেষ আসরেও সুযোগ না পাওয়া। নিজের ক্যারিয়ার-নির্বাচন প্রক্রিয়া নিয়ে সামা টিভির এক অনুষ্ঠানে আলাপের মধ্যেই এ নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি।
আফ্রিদি তখন জানান, শেহজাদকে সুযোগ দিলেও তিনি হেলায় হারিয়েছেন, ‘আমি (অধিনায়ক থাকাকালে) ওকে সুযোগ দিয়েছিলাম। সে কাজে লাগাতে পারেনি। অনেকে মনে করত আমি ওকে বেশি সুযোগ দিয়েছি। সেটা ঠিক নয়। ও ভালো খেলত বলেই সুযোগ দিয়েছিলাম। যখন ছন্দ হারিয়ে ফেলেছে, দল থেকেও বাদ পড়েছে।’
আফ্রিদির এ কথার পরেই গলার স্বর বদলে যায় শেহজাদের, ‘শহীদ (আফ্রিদি) ভাই, আপনাকে বড় ভাই মানি। আপনি যা ইচ্ছা বলতে পারেন। কিন্তু মাঝে মাঝে এ রকম কথা কষ্ট দেয়।’
এ সময় উঠে আসে শেহজাদের মাঠের বাইরের বিশৃঙ্খলার প্রসঙ্গও। শেহজাদ যদিও নিজেকে সুশৃঙ্খল মানুষ হিসেবেই দেখাতে চেয়েছেন।
আফ্রিদি পরে মনে করিয়ে দেন, পাকিস্তান দলে ফিরতে হলে রান করে দেখাতে হবে, ‘রান না পেলে নির্বাচকেরা তোমাকে ডাকবে কেন? সুযোগ তৈরি করতে হলে আগে রান করতে হবে। রান কর, স্ত্রী-সন্তান নিয়ে সুখে থাকার চেষ্টা করো।’
আফ্রিদির কথা কেড়ে নিয়ে শেহজাদের পাল্টা জবাব, ‘অবশ্যই আমি রান করতে চাই। সেই রানটা কোথায় করব? নিজের বাড়িতে? প্রশ্নটা আপনাকেই করছি। আগে সুযোগ দিয়ে দেখুন, রান করতে পারি কি না।’
পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে অনুষ্ঠানের সঞ্চালক হস্তক্ষেপ করেন। দুজনকেই শান্ত হওয়ার অনুরোধ করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)