ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
একই দিনে জিম্বাবুয়ে যাবে জাতীয় দল ও উইন্ডিজ যাচ্ছে ‘এ’ দল
ইতিমধ্যে এটা সবাই জেনে গেছে, জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াড এরই মধ্যে জিম্বাবুয়ে পৌঁছে গেছে। প্রথম ৪ জনের বহর ঢাকা ছেড়েছে ২৫ জুলাই দিবাগত মধ্যরাতে (সোমবার মধ্যরাত ১টা ৪০ মিনিটে)। আর মূল অংশ জিম্বাবুয়ের উদ্দেশ্যে রাজধানী ত্যাগ করেছে পরদিন ২৬ জুলাই ঠিক একই সময়ে।
দুই বহর যথা সময়ে জিম্বাবুয়ের রাজধানী হারারে পৌঁছেও গেছে। আজ ২৮ জুলাই বিশ্রাম নিয়ে আগামীকাল ২৯ জুলাই অনুশীলন করে ৩০ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রথম মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল।
এদিকে জাতীয় দল যখন জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজে মাঠে নামার প্রস্তুতি শুরু করবে, এরপর পরই উইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়বে ‘এ’ দলও। সব কিছু ঠিক থাকলে আগামীকাল ২৯ জুলাই সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আকাশে উড়বে মোহাম্মদ মিঠুনের ‘এ’ দল।
একই দিন দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সে করে জিম্বাবুয়ের পথে যাত্রা শুরু ৪ ওয়ানডে স্পেশালিস্ট- তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তাইজুল ইসলামের।
প্রসঙ্গতঃ ওয়ানডে অধিনায়ক তামিম টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এরইমধ্যে। নতুন অধিনায়ক সাকিব আল হাসান এবং দুই অপরিহার্য্য সদস্য রিয়াদ ও মুশফিককে এবার জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেয়া হয়েছে। এর মধ্যে সাকিব পুরো জিম্বাবুয়ে সফরে ছুটিতে থাকবেন। আর রিয়াদ ও মুশফিক শুধু ওয়ানডে খেলতে জিম্বাবুয়ে যাবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)