ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানের লজ্জার হারে ভারতের চরম ক্ষতি
তবে শ্রীলংকান দুই স্পিনার প্রবাথ জয়াসুরিয়া আর রমেশ মেন্ডিস সেটা হতে দেননি। এই দুই স্পিনারের নৈপুণ্যে শ্রীলংকা জিতেছে ২৪৬ রানে। সেই সঙ্গে সিরিজ শেষ করেছে ১-১ সমতায়। পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার পর ভারতকেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পেছনে ফেলে দিয়েছে লংকানরা।
শেষ ইনিংসে ৫০৮ রানের লক্ষ্যে পাকিস্তান শুরুটা করেছিল ভালোই। চতুর্থ দিনে হারিয়েছিল কেবল আগের ম্যাচের নায়ক আব্দুল্লাহ শফিকের উইকেট। শেষ দিনে ৯ উইকেট হাতে নিয়ে নেমেছিল দলটি। তবে দিনের দ্বিতীয় ওভারেই ইমামকে হারিয়ে বসে পাকিস্তান।
রমেশ মেন্ডিস পাক ওপেনারকে ফেরানোর পর দৃশ্যপটে আসেন জয়াসুরিয়া। একে একে তুলে নেন মোহাম্মদ রিজওয়ান ও আগা সালমানের উইকেট। মাঝে বাবর আজমের সঙ্গে ভুল বোঝাবুঝিতে যায় ফাওয়াদ আলমের উইকেট। তাতে মধ্যাহ্ন বিরতির আগেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান।
ওপাশে বাবর আজম আশা দেখাচ্ছিলেন বটে। কিন্তু শেষমেশ তিনি আর পাকিস্তানকে রক্ষা করতে পারেননি। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে পাক অধিনায়ক বিদায় নেন জয়াসুরিয়ার শিকার হয়ে।
এরপর মেন্ডিস আর জয়াসুরিয়ার তোপে পাকিস্তানের ইনিংস টিকতে পেরেছে আর মাত্র ১২ ওভারের মতো। শ্রীলংকা জেতে ২৪৬ রানের বিশাল এক ব্যবধানে। রমেশ ৪ আর জয়াসুরিয়া ৫ উইকেট নিয়ে ইনিংস শেষ করেন।
এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় উন্নতি হয়েছে শ্রীলংকার। ভারতকে টপকে তৃতীয় স্থানে উঠে এসেছে দলটি।
টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল পাকিস্তান। সেই ম্যাচ জয়ের পর তৃতীয় স্থানে ছিল পাকিস্তান। ভারত ছিল চতুর্থ স্থানে। ষষ্ঠ স্থানে নেমে গিয়েছিল শ্রীলংকা। তবে দ্বিতীয় ম্যাচে সেই পাকিস্তানকে হারিয়েই হিসাব বদলে দিলো লংকানরা।
৫৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে এখন তৃতীয় স্থানে আছে শ্রীলংকা। ভারতের অবস্থান চারে। তাদের সংগ্রহ ৫২.০৮ শতাংশ পয়েন্ট। পাকিস্তান নেমে গিয়েছে পাঁচে। ৫১.৮৫ শতাংশ পয়েন্ট বাবরদের।
বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। ৭১.৪৩ শতাংশ পয়েন্ট ঝুলিতে আছে তাদের। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭০ শতাংশ পয়েন্ট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)