ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
দেশ ছাড়ার আগে সমালোচকদের কড়া জাবাব দিলেন মিঠুন
বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন মিঠুন। সেখানে চারদিনের দুটি ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন তিনি। জাতীয় দলের পরের দলটারই নেতৃত্ব দিচ্ছেন মিঠুন। যা নিঃসন্দেহে তার জন্য গর্বের। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনেও সেটা স্বীকার করেছেন জাতীয় দলের এক সময়ের নিয়মিত খেলোয়াড় মিঠুন।
‘আমরা বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। এটা বাংলাদেশেরই দ্বিতীয় সেরা দল। আশা করি আমরা সেখানে ভালো করতে পারব।’
মিঠুন বাংলাদেশের দ্বিতীয় সেরা দলটাকে নেতৃত্ব দেবেন তবে তাকে নিয়ে অনবরত ট্রল আর মজা নিতে থাকেন সমর্থকেরা। কেন এমনটা হয় তাকে নিয়ে? এমন প্রশ্ন করাতে মিঠুন বলেন, এসব নিয়ে তিনি ভাবেন না।
‘বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক বেশি মাতামাতি হয়। এগুলো সামলানোর সামর্থ্য না থাকলে আমি ক্রিকেট খেলতে পারব না। সেটা সামলানোর মত মানসিক দৃঢ়তা থাকতে হবে। এ জন্য আমি যথেষ্ট সময় পেয়েছি। সময় পেয়ে ক্রিকেটে ফিরেছি, ক্রিকেট খেলছি। এখন একটা দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে কীভাবে সর্বোচ্চটা দিতে পারি সেটিতেই আমার পূর্ণ মনোযোগ। আর কোনদিকে কী হচ্ছে তা আমার ভাববার ব্যাপার না, ভাবিও না।’
সম্প্রতি বাংলাদেশ জাতীয় দল ওয়েস্ট ইন্ডিজ সফর করে। সেখানে দুটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ হারলেও ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছে। যেহেতু ‘এ’ দলের এই সফরে দুটি চার দিনের ম্যাচ আছে তাই মিঠুনের কাছে গুরুত্ব পাচ্ছে লাল বলের ফরম্যাটটা।
‘লাল বলের চ্যালেঞ্জটা সবসময়ই থাকে। কারণ আমাদের ঘরোয়া পর্যায়ে তেমন চ্যালেঞ্জ সামলাতে হয় না। আন্তর্জাতিক পর্যায়ের দলে গেলে যেটা সামলাতে হয়।’
সূচি অনুযায়ী আগামী ৪ আগস্ট থেকে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে শুরু হবে সফরের প্রথম চারদিনের ম্যাচটি। এরপর দ্বিতীয় চার দিনের ম্যাচটি একই মাঠে অনুষ্ঠিত হবে ১০ আগস্ট থেকে হবে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো ১৬, ১৮ ও ২০ আগস্ট অনুষ্ঠিত হবে সেন্ট লুসিয়াতেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)