ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বেয়ারস্টো-মইনের চা-ছক্কার ব্যাটিং তাণ্ডবে বিশ্বরেকর্ড গড়ে জিতলো ইংল্যান্ড
টি-২০ ফরম্যাটে প্রায় অসম্ভব ২৩৫ রান তাড়া করে আর জিততে পারেনি সফরকারী দক্ষিণ আফ্রিকা। ব্রিস্টলে বুধবার রাতে সিরিজের প্রথম ম্যাচে তারা ইংল্যান্ডের কাছে হেরেছে ৪১ রানে।
ম্যাচে টস জিতে ইংল্যান্ডকে প্রথম ব্যাট করতে পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের এই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে দেন মঈন আলি ও জনি বেয়ারস্টো।
নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ড করে ৬ উইকেটে ২৩৪ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে ঘরের মাঠে এটাই হলো ইংল্যান্ডের সর্বাধিক রান। সবমিলিয়ে এই ফরম্যাটে ইংলিশদের দ্বিতীয় সর্বাধিক দলীয় সংগ্রহের রেকর্ডও হলো এদিন।
এর মাঝেই ইতিহাস গড়ে ফেলেছিলেন মঈন আলি। ১৬ বলে ৫০ ছুঁয়ে ইংল্যান্ডের পক্ষে টি-টোয়েন্টিতে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। শেষ পর্যন্ত দুটি চার ও ছয়টি ছক্কায় ১৮ বলে ৫২ রানের ইনিংস খেলে আউট হন ইংলিশ এই অলরাউন্ডার। স্ট্রাইকরেট ছিল ২৮৮.৮৯!
মঈন যখন আউট হন ততক্ষণে ইংল্যান্ডের স্কোর ১৭.৫ ওভারে ২১৮ রান হয়ে গিয়েছিল। এখান থেকেই রান এগিয়ে নিয়ে যান জনি বেয়ারস্টো। ৫৩ বলে ৩ চার আর ৮ ছক্কায় ৯০ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া ডেভিড মালান ২৩ বলে এক চার আর ৪টি ছক্কায় করেন ৪৩ রান।
লুঙ্গি এনগিদি ৩৯ রানে নেন ৫ উইকেট।
জবাবে রিজা হেনড্রিকসের ৩৩ বলে ৫৭ আর ত্রিস্টান স্টাবসের ২৮ বলে ২ চার আর ৮ ছক্কায় ৭২ রানের বিধ্বংসী ইনিংসেও ৮ উইকেটে ১৯৩ রানের বেশি যেতে পারেনি দক্ষিণ আফ্রিকা।
ইংল্যান্ডের রিচার্ড গ্লিসেন ৪ ওভারে ৫০ রান খরচা করে নেন ৩টি উইকেট। ২টি করে উইকেট শিকার রিস টপলে আর আদিল রশিদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)