ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বৃষ্টিবিঘ্নিতার মধ্য দিয়ে শেষ হল উইন্ডিজ-ভারতের ম্যাচ, জেনে নিন ফলাফল
ভারতের বিপক্ষে স্বাগতিক দল উইন্ডিজ অবশ্য প্রথম দুই ওয়ানডেতে দুর্দান্ত লড়াই করে। একটুর জন্য তারা হেরে গিয়েছিল ওই দুই ম্যাচই। গতকাল ২৭ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সেই লড়াইটাও করতে পারলো না নিকোলাস পুরানের দল।
পোর্ট অব স্পেনে গতকাল বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ক্যারিবীয়দের ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১১৯ রানে হারিয়েছে সফরকারী ভারত। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলো সফরকারীরা।
শুভমান গিলের ক্যারিয়ারসেরা অপরাজিত ৯৮, শিখর ধাওয়ানের ৫৮ আর শ্রেয়াস আয়ারের দ্রুতগতির ৪৪ রানে ভর করে ৩৬ ওভারে ভারত ৩ উইকেটে ২২৫ রান তোলার পর ঝমঝমিয়ে নামে বৃষ্টি। প্রায় আড়াই ঘণ্টা খেলা বন্ধ থাকে।
ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনে ডিএলএস পদ্ধতিতে ৩৫ ওভারে লক্ষ্য দাঁড়ায় ২৫৭ রানের। রান তাড়ায় দ্বিতীয় ওভারেই ক্যারিবীয়দের কোণঠাসা করে দেন মোহাম্মদ সিরাজ। কাইল মায়ার্স আর শামারাহ ব্রুকসকে রানের খাতাই খুলতে দেননি এই পেসার। ০ রানেই ২ উইকেট হারায় স্বাগতিকরা।
শাই হোপ ৩৩ বলে ২২ রানের ধীরগতির ইনিংস খেলে সাজঘরে ফেরেন। সেখান থেকে ব্রেন্ডন কিং আর নিকোলাস পুরান কিছু সময় লড়াইয়ে রেখেছিলেন ক্যারিবীয়দের।
কিং ৩৭ বলে ৪২ করে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হন। পুরান ৩২ বলে ৪২ করে হন প্রসিধ কৃষ্ণার শিকার। এরপর আর লড়াইও করতে পারেনি স্বাগতিকরা। ২৬ ওভারে তারা অলআউট হয় ১৩৭ রানে।
ভারতের ইয়ুজবেন্দ্র চাহাল ৪ ওভারে মাত্র ১৭ রানে নেন ৪টি উইকেট। ২টি করে উইকেট শিকার সিরাজ আর শার্দুল ঠাকুরের।
এর আগে শিখর ধাওয়ান আর শুভমান গিলের ১১৯ রানের ওপেনিং জুটি বড় সংগ্রহের ভিত পেয়ে গিয়েছিল ভারত। ধাওয়ান ৭৪ বলে ৫৮ করে আউট হলে শ্রেয়াস আয়ারের সঙ্গে ৫৮ বলে ৮৬ রানের ঝড়ো এক জুটি গড়েন গিল।
আয়ার ৩৪ বলে ৪ চার আর ১ ছক্কায় খেলেন ৪৪ রানের ঝড়ো ইনিংস। গিল তার ৯৮ বলে ৭ বাউন্ডারি আর ২ ছক্কায় ৯৮ রানে অপরাজিত থেকে যান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)