ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
নতুন লিগে নাম খেলবেন ওয়ার্নার, ক্ষতির মুখে অস্ট্রেলিয়া
আরব আমিরাতের নতুন এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে দল কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস। প্রায় ২০ কোটি টাকাতে তিন বছরের চুক্তিতে টুর্নামেন্টটিতে যোগ দিতে পারেন ওয়ার্নার। বিগ ব্যাশ ছেড়ে আরব আমিরাত লিগে খেলবেন ওয়ার্নার, চলতি মাসের শুরুর দিকে এমন ইঙ্গিত দিয়ে রেখেছিলেন তার স্ত্রী ক্যানডিস ওয়ার্নার।
আরব আমিরাত লিগে ওয়ার্নারের খেলা প্রসঙ্গে গিলক্রিস্ট বলেন, ‘আমি মনে করি তার (ওয়ার্নার) মতো একজন ক্রিকেটারকে নিজেদের প্রতিযোগিতা চলাকালীন অন্য দেশে খেলতে যেতে দেয়াটা তাদের (ক্রিকেট অস্ট্রেলিয়া) জন্য বানিজ্যিক আত্মহত্যা।’
যদিও ওয়ার্নারকে জোর করে বিগ ব্যাশ খেলানো পক্ষে নন অস্ট্রেলিয়ার সাবেক এই উইকেটকিপার ব্যাটার। তার মতে, ক্রিকেটারদের মতামতকেও প্রধান্য দেয়া উচিত। ওয়ার্নার যদি বিগ ব্যাশের পরিবর্তে আরব আমিরাতের লিগকে বেছে নেন, তাহলে সেটার জন্যই তাকে ছেড়ে দেয়া উচিত।
তিনি বলেন, ‘তারা ওয়ার্নারকে বিবিএল (বিগ ব্যাশ) খেলার জন্য বাধ্য করতে পারে না। আমি এটা বুঝি, তবে তাকে ছেড়ে দিতে হবে অথবা তাকে আলাদা করা যাবে না। কারণ অন্য কোনো খেলোয়াড় রাডারে থাকবে। এটা আসলে বিশ্বজুড়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজির আধিপত্যের অংশ।’
সম্প্রতি জনপ্রিয়তার তুঙ্গে আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। অর্থ আর তারকার ভীড়ে বেশ জমজমাট ভারতের এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। গিলক্রিস্টের মতে, আইপিএলের এমন আধিপত্য অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য বিপজ্জনক হয়ে উঠছে।
অস্ট্রেলিয়ার সাবেক এই উইকেটকিপার ব্যাটার বলেন, 'এটা বিপজ্জনক হয়ে উঠছে, তাদের (আইপিএলের) একচেটিয়া আধিপত্য। তারা খেলোয়াড়দের ও তাদের প্রতিভার মালিকানাও পাচ্ছে, তারাই নিয়ন্ত্রণ করছে কোথায় খেলতে হবে আর খেলতে হবে না।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)