ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

চরম দুঃসংবাদঃ ওয়েস্ট ইন্ডিজে তারকা ক্রিকেটার হারালো ভারত

২০২২ জুলাই ২৭ ১৫:৪৫:১৩

চরম দুঃসংবাদঃ ওয়েস্ট ইন্ডিজে তারকা ক্রিকেটার হারালো ভারত

লোকেশ রাহুলের করোনা থেকে সেরে উঠলেও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাওয়া হচ্ছে না। করোনা পরবর্তী সুস্থতা লাভের জন্য আরও বাড়তি এক সপ্তাহ বিশ্রাম দেয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিস করবেন ডানহাতি এই ব্যাটার। শেষ দুই ম্যাচে খেলার সুযোগ থাকলেও সেটা খেলতে আগ্রহী নন তিনি।

পুরোপুরি সুস্থ হয়ে জিম্বাবুয়ে সফর দিয়ে ফিরতে চান রাহুল। আইসিসির ওয়ানডে সুপার লিগের অন্তর্ভূক্ত সিরিজটি শেষ হবে এশিয়া কাপের সপ্তাহখানেক আগে। সেখানেই নিজের প্রস্তুতি সারতে চান ডানহাতি এই ব্যাটার।

এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর থেকেই মাঠের বাইরে রয়েছেন রাহুল। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজও খেলতে পারেননি তিনি। সেই সিরিজের আগেই চোটে পড়েছিলেন এই স্টাইলিশ ওপেনার। ইনজুরি কাটিয়ে উঠতে তাকে যেতে হয়েছিল জার্মানিতে।

সেই সময়ে ভারতের ইংল্যান্ড সফরও মিস করেন রাহুল। এজবাস্টন টেস্ট, তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডের একটিতেও খেলা হয়নি তার। জার্মানিতে স্পোর্টস হার্নিয়া অস্ত্রোপচারের পর মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন রাহুল। নিজের ফিটনেস পাওয়ার লড়াইয়ে অনেকটা এগিয়েও গিয়েছিলেন তিনি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ