ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শেখ মাহদীর বক্তব্যে আরও একবার পরিষ্কার হল বাংলাদেশ ক্রিকেটের সেই বিষয়টি
দুই সংস্করণে প্রায় একই ক্রিকেটাররা খেলে থাকেন। তাহলে ফলাফলের এ বিস্তর পার্থক্য কেন? খালেক মাহমুদ সুজনকে এই প্রশ্নটি করা হলে তিনি বলেন"দেখুন আমাদের এই ছেলেরাই তো ওয়ানডেতে সাফল্য নিয়ে আসছে। অর্থাৎ ওদের টেকনিকে খুব একটা সমস্যা নেই। সমস্যাটা নিশ্চয়ই মানসিকতায় রয়েছে। আমাদের একটা উপায় বের করতে হবে এ সমস্যা থেকে বের হওয়ার জন্য।"খালেদ মাহমুদ সুজনের কথাটাই হয়তো সত্য। মানসিকভাবেই পিছিয়ে রয়েছেন টাইগাররা।
গতকাল শেখ মাহাদী হাসান সংবাদকর্মীদের বলেন"আমরা রাসেল কিংবা পোলার্ড নই যে চাইলেই ৬ মারতে পারি। নিজেদের সামর্থর মধ্যে থেকে যতটুকু উন্নতি করা সম্ভব সেটি করতে হবে আমাদের।"৬ তো শুধু আর রাসেল পোলাডরাই মারেন না বাবর আজম, বিরাট কোহলি ,হার্দিক পান্ডিয়ারাও নিয়মিত ছয় মারেন। ভারত ,পাকিস্তান এবং বাংলাদেশের ক্রিকেটারদের শারীরিক গঠন এবং শক্তিমত্তা প্রায় একই। তাহলে ওরা পারলে টাইগাররা কেন পারেন না।
বিষয়টি সহজলভ্য, বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্বাসই করেন না তাদের পক্ষে নিয়মিত ছয় মারা সম্ভব। মাঠে যাওয়ার আগেই যেন আত্মসমর্পণ করে দেন অধিকাংশ ক্রিকেটাররা। সংবাদমাধ্যমে বেশ কয়েকবার ক্রিকেটারদের বলতে শোনা গিয়েছে পাওয়ার হিটিংয়ে তাদের দুর্বলতার কথা। আমাদের পক্ষে নিয়মিত ছয় মারা সম্ভব এই বিশ্বাসটাই যদি না থাকে তাহলে যতই প্রস্তুতি নেওয়া হোক, ফলাফল কখনই ফলপ্রসূ হবে না। এছাড়াও দলের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বেশ কয়েকবার বলেছেন"আমাদের পক্ষে টি-টোয়েন্টিতে ১৭০ রানের বেশি করা সম্ভব নয়"।
যে দলের অধিনায়ক এ তত্ত্বে বিশ্বাসী সে দলের পক্ষে আর যাই করা সম্ভব হোক না কেন, ভালো করা মোটেও সম্ভব নয়। অর্থাৎ টি-টোয়েন্টিতে নিজেদের ভাগ্য বদলাতে হলে, সর্বপ্রথম টাইগারদের বদলাতে হবে নিজেদের মানসিকতা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)