ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
১৫০ বছরের ক্রিকেট ইতিহাসে চার জায়গায় শচীনকে পেছনে ফেলেছেন দ্রাবিড়
দাবি টিকে প্রত্যাখ্যান করার খুব একটা সুযোগও নেই। তবে টেস্টে চার জায়গায় শচীন কেও পেছনে ফেলেছিলেন তারই সতীর্থ রাহুল দ্রাবিড়। একই টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করা তৃতীয় ক্রিকেটার দ্রাবিড়। বাকি ২ ক্রিকেটার বিরাট কোহলি এবং সুনীল গাভাস্কার। ১৯৯৯ সালে হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ১৯০ রান করেন দ্রাবিড়।
পরের ইনিংসে খেলেন অপরাজিতো ১০৩ রানের অনবদ্য ইনিংস। ২০০৫ সালে ইডেন গার্ডেন্সে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষেও একই কাণ্ড করেন দ্রাবিড়। প্রথম ইনিংসে করেন ১১০ রান, পরের ইনিংসে ও তুলে নেন সেঞ্চুরি, এবার করেন ১৩৫ রান। ঠিক এই জায়গাতেই রাহুলের চেয়ে পিছিয়ে শচীন। ২০০ টেস্ট ম্যাচ খেললেও কখনো একই টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করার স্বাদ নিতে পারেননি লিটল মাস্টার। টেস্ট ক্রিকেটে ছয়টিরও বেশি ডাবল সেঞ্চুরি রয়েছে শচীনের। তবে কখনো তিনশোদ্ধ রানের দেখা পাননি এই ক্রিকেটার।
এমনকি ২৫০ রানের কোটা ও টেস্ট ক্রিকেটে কখনো পার হতে পারেননি লিটল মাস্টার। বাংলাদেশের বিপক্ষে ২৪৮ রানই টেস্ট ক্রিকেটে তার ব্যক্তিগত সর্বোচ্চ। শচীন না পারলেও ২৫০ এর কোটা ঠিকই পার হয়েছেন দ্রাবিড়। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ২৭০ রানের অনবদ্য ইনিংস খেলেন দ্রাবিড়। সেইবার পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতেছিল ভারত। টেস্ট ক্রিকেটের ইতিহাসে রাহুল দ্রাবিড় একমাত্র ক্রিকেটার যিনি ৩০ হাজারের বেশি বল মোকাবেলা করেছেন। ১৬ বছরের ক্যারিয়ারে ১৬৪ টেস্টে ৩১ হাজার ২৫৮ বল মোকাবেলা করেন দি ওয়াল।
অপরদিকে দ্রাবিড়ের চেয়ে ৩৬টি টেস্ট বেশি খেলেও বল মোকাবেলার ক্ষেত্রে দ্রাবিড়কে টপকাতে পারেননি শচীন। দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারে ২০০ টেস্ট খেলা শচীন মোকাবেলা করেছেন ২৯ হাজার ৪৫৭ টি বল। এই একটি পরিসংখ্যানই যথেষ্ট ভারতীয় দলে দ্রাবিড়ের মাহাত্ম্য বোঝানোর জন্য। আরো একটি ক্ষেত্রে দ্রাবিদের চেয়ে পিছিয়ে আছেন শচীন। টেস্টে নিজের খেলা সবকটি বিপক্ষ দলের মাটিতে গিয়ে সেঞ্চুরি করা একমাত্র ভারতীয় ব্যাটার রাহুল দ্রাবিড়।
তিনি সব মিলিয়ে নয়টি দলের বিপক্ষে খেলেছেন। সবার দেশের মাটিতেই সেঞ্চুরির দেখাও পেয়েছেন। এই জায়গায় রাহুলের চেয়ে একটু পিছিয়ে লিটল মাস্টার। এক জিম্বাবুয়ে বাদে নিজের খেলা বাকি আটটি দলের বিপক্ষেই সেঞ্চুরি রয়েছে শচীনের। জিম্বাবুয়ের মাটিতে চারটি ম্যাচ খেললেও সেঞ্চুরির দেখা পাননি লিটল মাস্টার। সর্বোচ্চ স্কোর ৭৪। এই চারটি ক্ষেত্রে শচীনের চেয়েও এগিয়ে রয়েছেন দি ওয়াল খ্যাত রাহুল দ্রাবিড়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)