ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
জিম্বাবুয়ে সফরে এবারেও টাইগারদের সঙ্গে ঘটতে চলেছে সেই একই কাহিনী
জিম্বাবুয়ে সফরেও একই খবর। টাইগারদের সঙ্গে নেই কোনো নির্বাচক। তাছাড়া মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম এবার জাতীয় দলের সঙ্গে নেই। আজ (মঙ্গলবার) মধ্যরাতে জিম্বাবুয়ের উদ্দেশে রওনা হবে টাইগারদের টি-টোয়েন্টি দলের মূল বহর।
বোর্ডের দায়িত্বশীল এক সূত্র নিশ্চিত করেছে, জিম্বাবুয়ে সফরে কোনো নির্বাচক দলের সঙ্গে যাবেন না। তবে ওয়েস্ট ইন্ডিজে আগামী মাসে ‘এ’ দলের সফরে নির্বাচক আব্দুর রাজ্জাককে পাঠানো হবে। কিন্তু প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বা অপর নির্বাচক হাবিবুল বাশার সুমনের কাউকেই জিম্বাবুয়ে সফরে দেখা যাবে না।
আজ দিনগত রাতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে যাত্রা করবে টিম বাংলাদেশের মূল বহর। মঙ্গলবার মধ্যরাত ১টা ৪০ মিনিটে অ্যামিরেটসের ফ্লাইটে হারারের উদ্দেশ্যে শুরু হবে টিম বাংলাদেশের বড় অংশর বিমান যাত্রা। গতকাল মধ্যরাতে একই সময় পাঁচজনের ছোট বহর হারারের উদ্দেশ্যে যাত্রা করেছে।
সেই দলে তিন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার ও হাসান মাহমুদ এবং ম্যানেজার নাফিস ইকবালও ছিলেন। আজ মধ্য রাতে টি-টোয়েন্টি দলের বাকি সবাই যাচ্ছেন। সেই বহরে টি-টোয়েন্টি স্কোয়াডের বাকি ক্রিকেটারদের সঙ্গে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও যাচ্ছেন।
ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরে জিম্বাবুয়ে যাওয়ার আগে ফুরসত মেলেনি একদমই। চারদিন পরই উড়তে হচ্ছে হারারের পথে। একইভাবে হারারে গিয়েও মিলবে না তেমন বিশ্রামের সুযোগ।
আগামী ৩০ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ টাইগারদের। ৩১ জুলাই দ্বিতীয় ও ২ আগস্ট তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৫ আগস্ট। ৭ ও ১০ আগস্ট পরের দুই ওয়ানডে তামিম ইকবাল বাহিনীর।
ওয়ানডে সিরিজ যেহেতু পরে তাই অধিনায়ক তামিম ইকবালসহ ওয়ানডে স্পেশালিস্টরা জিম্বাবুয়ে যাবেন আগামী ৩০ জুলাই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)