ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
দারুন সুখবরঃ উঠে যেতে পারে ওয়ার্নারের নিষেধাজ্ঞা
২০১৮ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে বল টেম্পারিং করেছিলেন স্মিথ, ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট। বল টেম্পারিং কাণ্ডের জন্য আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন স্মিথ-ওয়ার্নার।
ক্রিকেটের সঙ্গে নেতৃত্ব থেকে নিষেধাজ্ঞা পেয়েছিলেন সেই সময়ের অধিনায়ক ও তার ডেপুটি। স্মিথকে মাত্র দুবছর নিষিদ্ধ করা হলেও ওয়ার্নারের নিষেধাজ্ঞা ছিল আজীবন। ঘটনার বছর চারেক পরে এসে বোর্ডার জানালেন, ওয়ার্নারের শাস্তিটা বেশি হয়ে গেছে।
এ প্রসঙ্গে বোর্ডার বলেন, ‘সবার আগে আমি মনে করি, শাস্তিটা বেশি হয়ে গেছে...এটা তুলে নেওয়া হোক। তারা তো শাস্তি পেয়েছে। আমরা যে কাজটা ধরতে পেরেছি, তা অন্য দলগুলোও করে থাকে। সব দলের অধিনায়কেরা যদি বুকে হাত রেখে শপথ করেও বলেন “আমি এমন কিছু করিনি”, তাহলে তারা মিথ্যা বলছেন।’
শিরিষ কাগজ ছাড়াও প্রাকৃতিকভাবে বল টেম্পারিং করা যায় বলে মনে করেন বোর্ডার। তিনি বলেন, ‘রিভার্স সুইং অনেক বড় দক্ষতা। ফ্ল্যাট উইকেটেও ব্যাটসম্যানদের আউট করা যায়। একটি ভাবনা হলো, বল কখনো ছোঁয়া যাবে না, আর একটি হলো, বেশির ভাগই মনে করেন এটা করতে দেওয়া উচিত। কারণ, বল হাতে পেলে কী হয়...সময় নিয়ে ধীরে ধীরে বলটা আঁচড়ানো হয়, যেন রিভার্স সুইং পাওয়া যায়...এতে দোষের কী আছে?’
নিষেধাজ্ঞা থেকে ফেরার পর অস্ট্রেলিয়ার জার্সিতে নিয়মিতই খেলছেন ওয়ার্নার। জাতীয় দলের হয়ে খেলার পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মতো টুর্নামেন্টেও খেলেছেন তিনি। এদিকে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়াকে শিরোপা জেতানোর পাশাপাশি জিতেছিলেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও।
নিষেধাজ্ঞা থেকে ফেরার পর অস্ট্রেলিয়ার জার্সিতে নিয়মিতই খেলছেন ওয়ার্নার। জাতীয় দলের হয়ে খেলার পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মতো টুর্নামেন্টেও খেলেছেন তিনি। এদিকে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়াকে শিরোপা জেতানোর পাশাপাশি জিতেছিলেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)