ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

অবশেষে পাকিস্তান দলে জায়গা পাচ্ছেন সেই তারকা ক্রিকেটার

২০২২ জুলাই ২৬ ১০:৫৮:৫৩

অবশেষে পাকিস্তান দলে জায়গা পাচ্ছেন সেই তারকা ক্রিকেটার

পাকিস্তানের জনপ্রিয় গণমাধ্যমগুলো দাবি করছে এমনটাই। সাম্প্রতিক সময়ে কাউন্টি ক্রিকেটে অসাধারণ সব পারফরম্যান্স করে যাচ্ছেন মাসুদ। এই পারফরম্যান্সেই নির্বাচকদের মনে জায়গা করে নিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার।

শুধু মাসুদ নন, নির্বাচকদের সুনজরে আছেন অলরাউন্ডার ফাহিম আশরাফও। এ ছাড়া লেগ স্পিনার জাহিদ মাহমুদ এবং তরুণ উইকেটরক্ষক মোহাম্মদ হারিসকেও বাজিয়ে দেখতে চায় পাকিস্তানের নির্বাচকরা।

সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষিত দল থেকে বাদ যেতে পারেন কয়েকজন। এদিকে এই সিরিজে খেলতে পারেন কয়েকদিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে চোট পাওয়া শাহিন শাহ আফ্রিদি।

চোটের কারণে অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টে খেলছেন না আফ্রিদি। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলার জোরালো সম্ভাবনা আছে তার। যদিও মেডিক্যাল টিম ফিট ঘোষণা করলেই কেবল এই সিরিজে খেলতে পারেন আফ্রিদি।

১৬, ১৮ এবং ২১ আগস্ট নেদারল্যান্ডসের রটারডামে অনুষ্ঠিত হবে আইসিসির সুপার লিগের অধীনে থাকা এই তিনটি ওয়ানডে। সিরিজের ঠিক আগমুহূর্তে (১১ ও ১২ আগস্ট) রটারডামে ক্যাম্প করবে পাকিস্তান দল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ