ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
অবাক করা টেস্ট ম্যাচঃ শ্রীলঙ্কাকে অলআউট করে উল্টো বিপদে পড়লেন পাকিস্তান
আগের দিনের ৬ উইকেটে ৩১৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। প্রথম দিনে ব্যাটিংয়ে দাপট দেখালেও এদিন খুব একটা সুবিধা করতে পারেননি লঙ্কান ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। আগের দিনের অপরাজিত ব্যাটার দুনিথ ওয়েলালাগে ১১ রানে সাজঘরে ফিরেন।
এরপর রমেশ মেন্ডিসকে নিয়ে বড় সংগ্রহের পথেই এগোচ্ছিলেন নিরোশান ডিকওয়েলা। তবে এই উইকেটকিপার ব্যাটার হাফ সেঞ্চুরি করার পরপরই সাজঘরে ফিরেছেন। আর শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে মেন্ডিসের ব্যাট থেকে এসেছে ৩৫ রান।
শেষ পর্যন্ত ১০৩ ওভারে ৩৭৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট শিকার করেছেন নাসিম শাহ এবং ইয়াসির শাহ। এরপর ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোচট খায় পাকিস্তান। আগের টেস্টের সেঞ্চুরিয়ান আব্দুল্লাহ শফিক এদিন ডাক মেরে সাজঘরে ফেরেন।
এরপর বাবর আজমও দ্রুতই ফিরেছেন। পাকিস্তানের অধিনায়কের ব্যাট থেকে এসেছে ১৬ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। ইমাম উল হক, মোহাম্মদ রিজওয়ান কিংবা ফাওয়াদ আলম তাদের কেউই থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি।
মিডল অর্ডারে আগা সালমান এদিন পাকিস্তানের বিপর্যয় সামাল দেন। তাবে তিনিও সাজঘরে ফিরেছেন হাফ সেঞ্চুরি করে। তার ব্যাট থেকে এসেছে ৬২ রান। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৯১ রান তোলে দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। প্রথম ইনিংসে এখনও ১৮৭ রানে পিছিয়ে আছে তারা। লঙ্কানদের হয়ে ৪২ রানে ৩ উইকেট শিকার করেছেন রমেশ মেন্ডিস।
সংক্ষিপ্ত স্কোর: (দ্বিতীয় দিন শেষে)
শ্রীলঙ্কা (১ম ইনিংস)- ৩৭৮/১০ (১০৩ ওভার) (চান্দিমাল ৮০; নাসিম ৩/৫৮)
পাকিস্তান (১ম ইনিংস)- ১৯১/৭ (৬৯.৪ ওভার) (সালমান ৬২; মেন্ডিস ৩/৪২)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)