ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানের সেই রেকর্ড ভেঙে নতুন এক বিশ্বরেকর্ড গড়ল ভারত
গতকাল ২৪ জুলাই রোববার ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে আগে ব্যাট করে শাই হোপের সেঞ্চুরির সুবাদে ৩১১ রানের সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতের স্বীকৃত ব্যাটারদের খানিক নিষ্প্রভতার দিনে জ্বলে ওঠেন অক্ষর প্যাটেল। তার ঝড়ো ৬৪ রানের ইনিংসে দুই বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। এতে এগিয়ে যায় ২-০তে।
এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১২টি ওয়ানডে সিরিজ জিতে গড়েছে বিশ্বরেকর্ড। বিশ্বের আর কোনো দেশ নির্দিষ্ট কোনো দেশের বিপক্ষে টানা এতো সিরিজ জিততে পারেনি। ভারতের পর সর্বোচ্চ ১১ সিরিজ জয়ের রেকর্ড পাকিস্তানের দখলে৷ জিম্বাবুয়ের বিপক্ষে এই সাফল্য বাবর আজমদের।
ভারতের জয়ের জন্য শেষ দশ ওভারে প্রয়োজন ছিল ঠিক ১০০ রান। ততক্ষণে সাজঘরে ফিরে গেছেন প্রথম পাঁচ ব্যাটার। অধিনায়ক শিখর ধাওয়ান ৩১ বলে করেন ১৩ রান। শুভমান গিল ৪৩, শ্রেয়াস আইয়ার ৬৩, সুর্যকুমার যাদব ৯ ও সানজু স্যামসন ৫১ রান করে আউট হন।
পরে ওভারপ্রতি দশ রানের মিশনে প্রথমে দীপক হুদার সঙ্গে ৩৩ বলে ৫১ রানের জুটি গড়েন অক্ষর। দীপক ৩৬ বলে ৩৩ রানে আউট হয়ে গেলে বাকি পথ একাই পাড়ি দেন অক্ষর। তখনও জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫ বলে ৫৬ রান। অক্ষরের ঝড়ে যা নেমে আসে ৬ বলে ৮ রানে।
শেষ ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন এ বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটি করে শেষ পর্যন্ত ৩৫ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন অক্ষর। তার ইনিংসে ছিল তিন চারের সঙ্গে পাঁচটি ছয়ের মার। বল হাতেও এক উইকেট নিয়েছিলেন অক্ষর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)