ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বাঘা বাঘা ক্রিকেটারদের দলে ফিরিয়ে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করলো নিউজিল্যান্ড
আগামী মাসের প্রথম সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজ যাবে কিউইরা তিন টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে খেলতে। এ দুই সিরিজের জন্য একত্রে ১৫ সদস্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেসি)। যেখানে ফেরানো হয়েছে বিশ্রামে থাকা সব তারকা ক্রিকেটারকে।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেই দেশে ফিরে যান কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে ও টিম সাউদি। আয়ারল্যান্ডে তিন ওয়ানডে খেলে চলে যান টম লাথাম। একই সিরিজের পর কাউন্টি খেলতে চলে যান ম্যাট হেনরি।
এ ছয় তারকার সবাইকেই ডাকা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই সিরিজের দলে। আগামী ১০ আগস্ট থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সবগুলো ম্যাচই হবে জ্যামাইকায়। এরপর ১৮ আগস্ট থেকে বার্বাডোজে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
উইলিয়ামসন-কনওয়েদের ফেরার সিরিজে দলে জায়গা হারিয়েছেন হেনরি নিকলস, উইল ইয়ং, মার্ক চ্যাপম্যান, ড্যান ক্লেভার, জ্যাকব ডাফি, মাইকেল রিপন, বেন সিয়ার্স ও ব্লেয়ার টিকনার। তারা সবাই আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের দলে রয়েছেন।
বর্তমানে নিউজিল্যান্ড জাতীয় দল রয়েছে স্কটল্যান্ডে। সেখানে ২৭ ও ২৯ জুলাই দুইটি টি-টোয়েন্টি এবং ৩১ জুলাই একমাত্র ওয়ানডে খেলবে তারা। পরে নেদারল্যান্ডস গিয়ে ৪ ও ৫ আগস্ট খেলবে দুই টি-টোয়েন্টি। এরপর তারা রওনা হবে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে নিউজিল্যান্ড স্কোয়াড: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি ও টিম সাউদি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)