ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
মাঠে নেমেই ম্যাথিউজের দুর্দান্ত এক বিশ্ব রেকর্ড, শক্ত অবস্থানে লঙ্কান বাহিনী
লঙ্কান বাহিনিতে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ১০০টি টেস্ট ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করলেন তিনি। অন্যদিকে, এই ম্যাচেই শ্রীলঙ্কার হয়ে টেস্ট অভিষেক হয় দুনিথ ওয়েলালাগের, যিনি গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দ্বীপরাষ্ট্রকে নেতৃত্ব দেন।
নবীন ও প্রবীণ, দুই ক্রিকেটারের এমন স্মরণীয় ম্যাচে টসভাগ্য সঙ্গ দেয় শ্রীলঙ্কাকে। টস জিতে তারা শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তটা যে মোটেও ভুল নয়, বোঝা যায় প্রথম দিনের শেষে। প্রথম দিনে ৮৬ ওভার ব্যাট করে শ্রীলঙ্কা ৬ উইকেটের বিনিময়ে ৩১৫ রান সংগ্রহ করেছে।
গলের বাইশগজে স্পিনারদের জন্য পর্যাপ্ত সাহায্য রয়েছে। সেটাও বোঝা যায় প্রথম দিনের খেলাতেই। কেননা, ৬টি উইকেটের মধ্যে ৪টি উইকেট নিয়েছেন স্পিনাররা। ১টি উইকেট গিয়েছে পেসারের দখলে। রান-আউট হয়েছেন একজন। সুতরাং, এই পিচে চতুর্থ ইনিংসে স্পিনারদের মোকাবিলা করা মোটেও সহজ হবে না পাকিস্তানের পক্ষে।
শ্রীলঙ্কার হয়ে ফের হাফ-সেঞ্চুরি করেন দীনেশ চণ্ডীমল। শেষ তিনটি টেস্টের টানা চারটি ইনিংসে এই নিয়ে ১টি ডাবল সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরি করলেন চণ্ডীমল। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ২০৬ রান করে অপরাজিত থাকেন। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৭৬ ও অপরাজিত ৯৪ রান করেন। এবার বাবর আজমদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৮০ রান করে আউট হন দীনেশ।
এছাড়া ৫০ রান করেছেন ওশাদা ফার্নান্ডো। ৪০ রান করেন ক্যাপ্টেন দিমুথ করুণারত্নে। শততম টেস্ট খেলতে নামা ম্যাথিউজ ৪২ রান করে মাঠ ছাড়েন। ৩৩ রান করেন ধনঞ্জয়া ডি’সিলভা। নিরোশন ডিকওয়েলা ৪২ ও দুনিথ ৬ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে মহম্মদ নওয়াজ ২টি এবং ইয়াসির, নাসিম ও নউমান ১টি করে উইকেট নেন।
???? 100th Test cap - Angelo Mathews???? 1st Test cap – Dunith Wellalage
What a moment for these two ????
Watch #SLvPAK LIVE on https://t.co/MHHfZPyHf9 (in select regions) ???? pic.twitter.com/zsfryC3Bs7
— ICC (@ICC) July 24, 2022
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)