ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
দলে থাকা না থাকা নিয়ে কড়া ভাষায় জবাব দিলেন সোহান
তবে এই ভাতস্মান উইকেটের পিছনে দারুন এক জন ক্রিকেটার। কিপার সোহানের প্রশংসাই সবার মুখে মুখে। কিপার সোহানের সমালোচক তেমন একটা নেই। এর বাইরে সোহানের সাহস এবং প্রতিকূল অবস্থায় লড়াবু মানসিকতারও সুনাম আছে।
দেশের মাটিতে ঘরোয়া ক্রিকেটে একজন সাহসী যোদ্ধা হিসেবে সমাদৃত খুলনার এ ২৮ বছর বয়সী উইকেটকিপার কাম ব্যাটার। প্রতিকুল পরিস্থিতিতে তার লড়াকু মানসিকতাও মোটামুটি প্রমাণিত। ঘরোয়া ক্রিকেটে সোহানের আছে বহু ম্যাচ জেতানো ইনিংস। যার অনেকগুলোই খারাপ অবস্থায় খেলা। আসলে সে কারণেই লিটন দাস ও মেহেদি হাসান মিরাজকে রেখে সোহানকে টি-টোয়েন্টির ক্যাপ্টেন হিসেবে বেছে নেয়া হয়।
কিন্তু যেহেতু পারফরমেন্স আহামরি নয়, তাই সমালোচকদের তীর্যক কথা, সোহানের কি দলে অবস্থান নিশ্চিত? তা নিয়ে সোহানের চিন্তা কী? নিজেকে কী দলে অপরিহার্য্য পারফর্মার মনে হয় তার?
কিপার ছাড়া ব্যাটার সোহান কি অটোমেটিক চয়েজ? তা নিয়ে তেমন মাথা ব্যাথা নেই। সোহানের সোজা-সাপটা জবাব, ‘আমি এসব নিয়ে খুব বেশি চিন্তা করি না। চিন্তা করি, যে সুযোগটা পাবো অবশ্যই চেষ্টা করবো সেখানে শতভাগ দেওয়ার। আমি এখন ফল নিয়ে খুব বেশি চিন্তা করি না। প্রক্রিয়া ঠিক রেখে সততার সঙ্গে কঠোর পরিশ্রম করে যেতে চাই। সেটাই যেন দিতে পারি, ওই লক্ষ্য থাকবে।’
জিম্বাবুয়ে সফরে শুধু দল পরিচালনার দায়িত্ব পেয়েছেন। এত কম সময়ে কিইবা করার আছে দল নিয়ে? তিনি বলেন, ‘একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি আমরা। ওয়েস্ট ইন্ডিজ থেকে এসেছি, নির্বাচকদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমাকে যখন জানানো হলো তখনও কথা হয়েছে। আমাদের এখানে খুব বেশি অপশন বেশি ছিল তা কিন্তু না। যারা কয়েক বছর ধরে খেলছে তারাই খেলছে। এসব নিয়ে আলোচনা করার যে অনেক সময়ও ছিল তাও না। যে দল পেয়েছি তাতে আমি হ্যাপি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)