ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশকে হতাশা উপহার দিতে চায় উইন্ডিজরা
গত বছর খর্বশক্তির দল নিয়ে বাংলাদেশ সফরে এসেও টেস্ট সিরিজে দুই ম্যাচ জিতে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৮ সালে দেশের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজেও তারা জিতেছিল দুই টেস্টেও। সেবার গতিময় ও বাউন্সি উইকেটে খাবি খেয়েছিল বাংলাদেশের ব্যাটিং।
ওই সফরে যে মাঠে বাংলাদেশকে ৪৩ রানে গুটিয়ে দিয়ে পরে ইনিংস ও ২১৯ রানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ, সেই অ্যান্টিগায় প্রথম টেস্ট এবারও। ওই ম্যাচের ম্যান অব দা ম্যাচ কেমার রোচের যদিও খেলা নিশ্চিত নয় এবার। ফিটনেস টেস্ট উতরাতে পারলেই কেবল তিনি খেলতে পারবেন। এছাড়া ওই সময়ের অধিনায়ক ও সুইং বোলার জেসন হোল্ডার, অভিজ্ঞ ফাস্ট বোলার শ্যানন গ্যাব্রিয়েল নেই এবার।
তবে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য একই, জানিয়ে দিলেন প্রধান নির্বাচক ও কিংবদন্তি ওপেনার হেইন্স।
“বাংলাদেশের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট অর্জন করতে চাই আমরা, যা হবে খুব গুরুত্বপূর্ণ। আমাদের জন্য দারুণ হবে যদি আমরা ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে দুটি টেস্টই জিততে পারি ও ওই পয়েন্টগুলো পেতে পারি।”
টেস্ট চ্যাম্পিয়নশিপে এবারের চক্রে ৭ ম্যাচে ২ জয় নিয়ে শতকরা পয়েন্টের হিসেবে এখন ছয় নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। ৮ ম্যাচে স্রেফ একটি জয় নিয়ে বাংলাদেশ আছে তলানিতে।
আগামী বৃহস্পতিবার থেকে শুরু এই দুই দলের প্রথম টেস্ট। গত বছর খর্বশক্তির দল নিয়ে বাংলাদেশ সফরে এসেও টেস্ট সিরিজে দুই ম্যাচ জিতে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৮ সালে দেশের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজেও তারা জিতেছিল দুই টেস্টেও। সেবার গতিময় ও বাউন্সি উইকেটে খাবি খেয়েছিল বাংলাদেশের ব্যাটিং।
ওই সফরে যে মাঠে বাংলাদেশকে ৪৩ রানে গুটিয়ে দিয়ে পরে ইনিংস ও ২১৯ রানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ, সেই অ্যান্টিগায় প্রথম টেস্ট এবারও। ওই ম্যাচের ম্যান অব দা ম্যাচ কেমার রোচের যদিও খেলা নিশ্চিত নয় এবার। ফিটনেস টেস্ট উতরাতে পারলেই কেবল তিনি খেলতে পারবেন। এছাড়া ওই সময়ের অধিনায়ক ও সুইং বোলার জেসন হোল্ডার, অভিজ্ঞ ফাস্ট বোলার শ্যানন গ্যাব্রিয়েল নেই এবার।
তবে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য একই, জানিয়ে দিলেন প্রধান নির্বাচক ও কিংবদন্তি ওপেনার হেইন্স।
“বাংলাদেশের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট অর্জন করতে চাই আমরা, যা হবে খুব গুরুত্বপূর্ণ। আমাদের জন্য দারুণ হবে যদি আমরা ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে দুটি টেস্টই জিততে পারি ও ওই পয়েন্টগুলো পেতে পারি।”
টেস্ট চ্যাম্পিয়নশিপে এবারের চক্রে ৭ ম্যাচে ২ জয় নিয়ে শতকরা পয়েন্টের হিসেবে এখন ছয় নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। ৮ ম্যাচে স্রেফ একটি জয় নিয়ে বাংলাদেশ আছে তলানিতে।
আগামী বৃহস্পতিবার থেকে শুরু এই দুই দলের প্রথম টেস্ট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)