ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
দল হারলেও আইপিএলে প্রথম ম্যাচেই বল হাতে সেরাদের কাতারে সালমা
উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জে একই দলের হয়ে খেলছেন সালমা এবং সুপ্তা। ট্রেইলব্লেজার্সের হয়ে আসরের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের অফ স্পিনিংঅলরাউন্ডার সালমা সুপারনোভাসের বিপক্ষে ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন, তবে ব্যাট হাতে সাত বল খেললেও রানের খাতা খুলতে পারেননি তিনি।
একইভাবে সুপ্তাও চার বল খেলে স্কোরবোর্ডে নিজের নামের পাশে কোনো রান যোগ করতে পারেননি। ব্যাট হাতে ব্যর্থতার দিনে তাদের দল ট্রেইলব্লেজার্সও হেরে গেছে ৪৯ রানের বড় ব্যবধানে।
সোমবার (২৪ মে) পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে সুপারনোভাসের দেওয়া ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১৪ রানেই গুঁটিয়ে গেছে গতবারের চ্যাম্পিয়ন ট্রেইলব্লেজার্স।
ম্যাচে সুপারনোভাসের ইনিংসে দশম ওভারে সালমা প্রথমবার বল হাতে নেন, একটি চার হজম করে সেই ওভারে ৯ রান দেন তিনি। তার দ্বিতীয় ওভারে ভারতের হারলিন দেওল এলবিডব্লিউ হয়ে ফিরে যান।
আর নিজের শেষ ওভারে সুপারনোভাসের অজি অলরাউন্ডার অ্যালানা কিংকেও ফিরিয়েছেন সালমা। ট্রেইলব্লেজার্সের রান তাড়ায় অষ্টম ওভারে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন শারমিন।
সুপারনোভাসের লেগ স্পিনার কিংকে বেরিয়ে এসে খেলার চেষ্টা করে বলের লাইন মিস করে বোল্ড হন তিনি। চার বল খেলে রানের খাতা না খুলেই সাজঘরের পথ ধরতে হয় তাকে।
আট নম্বরে নেমে সুপ্তার চেয়ে তিন বল বেশি খেলেছেন সালমা, তবে রানের দেখা পাননি তিনিও।২০২০ সালে সবশেষ আসরেও ট্রেইলব্লেজার্সের হয়ে খেলেছিলেন সালমা। দলের শিরোপা জয়ে তিন ম্যাচে ওভারপ্রতি ৪.৭০ রান দিয়ে সেবার তৃতীয় সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)