ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
আমাকে সব সময় হাসতে হয়: মুমিনুল
জেতার আশা জাগিয়ে ম্যাচটা ড্র হলেও অখুশি নন টাইগার অধিনায়ক মুমিনুল হক। ম্যাচ শেষে বেশ হাস্যজ্জল দেখা গেল টাইগার অধিনায়ককে। ম্যাচের প্রেজেন্টেশনে এসে উপস্থাপককে জানিয়েছেন, তিনি সবসময় হাসেন। হাসির কারণ হিসেবে বলেছেন, ‘আমি সবসময় হাসি কারণ, আমাকে হাসতে হয়।’
মুমিনুলের নেতৃত্বে এ পর্যন্ত ১৬টি টেস্ট খেলেছে বাংলাদেশ। যেখানে জয় কেবল ৩টি। জিম্বাবুয়ের বিপক্ষে দুটি আর নিউজিল্যান্ডের বিপক্ষে ১টি জয়। ড্র ২টি ম্যাচ। যার একটি শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে।
লঙ্কানদের বিপক্ষে এক ইনিংস ব্যাট করেছে বাংলাদেশ। তাতে অবশ্য অধিনায়ক মুমিনুল আর নাজমুল হোসেন শান্ত ছাড়া বাকি ব্যাটাররা করেন দারুণ পারফর্ম। তামিম ইকবালের ১৩৩ রানের ইনিংস, মুশফিকুর রহিমের ১০৫, লিটন দাসের ৮৮ রান ছাড়াও মাহমুদুল হাসান করেন ৫৮ রান। বল হাতে নাঈম হাসানের ৬ উইকেট, তাইজুল ইসলামের ৫ আর সাকিব আল হাসান নিয়েছেন ৪ উইকেট।
লম্বা সময় ধরে অফ-ফর্মে থাকা মুমিনুল হয়তো ঘরের মাঠে রানে ফিরবেন এটাই প্রত্যাশা ছিল সবার। নিজে পারফর্ম করতে না পারলেও বাকিদের বাহবা দিয়েছেন অধিনায়ক।
‘আমরা সত্যিই ভালো খেলেছি, ব্যাটসম্যান ও বোলাররা তাদের কাজ দলগত ভাবে করেছে। দ্বিতীয় ইনিংস নিয়ে কিছুটা হতাশ। সাকিব সত্যিই ভালো বোলিং করেছে, নাঈম অনেকদিন পর খেলছে। সেও সত্যিই ভালো বোলিং করেছে। তাইজুল তার ভূমিকা জানে, সে জানে কন্ডিশন এবং তাকে কীভাবে বল করতে হবে। তারপরও আমাদের উন্নতি করতে হবে, প্রতিটি ক্ষেত্রেই আমাদের অনেক উন্নতি করতে হবে।’
আগামী ২৩ মে থেকে ঢাকার শের ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)