ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
শেষ হলো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ, দেখেনিন ফলাফল
রোমাঞ্চ জাগানো ম্যাচে টস ভাগ্য এসেছিল শ্রীলঙ্কার পক্ষে। অ্যাঞ্জেলো ম্যাথিউসের ১৯৯, দীনেশ চান্দিমালের ৬৬ ও কুশল পেরেরার ৫৪ রানের ইনিংসে ভর করে শ্রীলঙ্কা জড়ো করে ৩৯৭ রান, যে ইনিংসে বল হাতে একাই ৬ উইকেট শিকার করেন ১৫ মাস পর টেস্ট একাদশে ফেরা নাঈম হাসান।
জবাবে ব্যাট করতে নেমে তামিম ইকবালের ১৩৩, মুশফিকুর রহিমের ১০৫, লিটন দাসের ৮৮ ও মাহমুদুল হাসান জয়ের ৫৮ রানের ইনিংসে ৪৬৫ রান জড়ো করে বাংলাদেশ। এতে ৬৮ রানের লিড পায় স্বাগতিক দল। চতুর্থ দিনের শেষ সেশনে তার জবাব দিতে নেমে ম্যাচের বাকি অংশ পুরোটাই ব্যাট করেছে লঙ্কানরা।
১৬১ রানে লঙ্কানদের ৬ উইকেটের পতন ঘটিয়ে জয়ের স্বপ্ন দেখলেও দীনেশ চান্দিমাল ও নিরোশান ডিকওয়েলার ৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি ধীরে ধীরে ড্রয়ের দিকে এগিয়ে নেয় ম্যাচকে। বাংলাদেশের পক্ষে এই ইনিংসে ৪ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। লঙ্কানদের পক্ষে ডিকওয়েলা ৯৬ বলে ৬১ ও চান্দিমাল ১৩৫ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ৫২ রান করেন অধিনায়ক দিমুথ করুনারত্নে।
সংক্ষিপ্ত স্কোরটস : শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৩৯৭/১০ (১৫৩ ওভার)ম্যাথিউস ১৯৯, চান্দিমাল ৬৬, কুশল ৫৪, ওশাদা ৩৬, বিশ্ব ১৭*নাঈম ১০৫/৬, সাকিব ৬০/৩, তাইজুল ১০৭/১
বাংলাদেশ ১ম ইনিংস : ৪৬৫/৯ (১৭০.১ ওভার)তামিম ১৩৩, মুশফিক ১০৫, লিটন ৮৮, জয় ৫৮, সাকিব ২৫, তাইজুল ৩০, শরিফুল ৩ রিটায়ার্ড আউটরাজিথা ৬০/৪, আসিথা ৭২/৩, ধনঞ্জয়া ৪৮/১, এম্বুলদেনিয়া ১০৪/১
শ্রীলঙ্কা ২য় ইনিংস : ২৬০/৬ (৯০.১ ওভার)ডিকওয়েলা ৬১, করুনারত্নে ৫২, কুশল ৪৮, চান্দিমাল ৩৯*তাইজুল ৮২/৪, সাকিব ৫৮/১
ফল : ম্যাচ ড্র।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)