ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
‘আমি পাঁচ হাজার করেছি, তুই দশ হাজার রান করবি’
অগ্রজ সতীর্থ মুশফিকের এ কীর্তি উপভোগ করার দিন জয় পেয়েছেন নতুন এক দায়িত্ব। প্রথম পাঁচ হাজার রান করা মুশফিক এবার জয়ের কাঁধে তুলে দিয়েছেন দশ হাজার রানের প্রত্যাশা। ড্রেসিংরুমে কেক কেটে উদযাপনের সময়ই জয়কে এ বিষয়ে একপ্রকার দায়িত্বই সঁপে দিয়েছেন মুশফিক।
দিনের খেলা শেষে বিসিবির সরবরাহকৃত ভিডিওবার্তায় দেখা যায় পুরো দল মিলে কেক কেটে মুশফিকের পাঁচ হাজার রানের মাইলফলক উদযাপন করছেন। সেখানে কেক কেটে অন্য কাউকে খাওয়ানোর আগে জয়কে খুঁজতে থাকেন মুশফিক। সেই কেক খাওয়ানোর সময় তিনি জয়কে বলেন, ‘পাঁচ হাজার নয়, তুই দশ হাজার রান করবি।’
পরে সংবাদ সম্মেলনেও মুশফিক এ প্রসঙ্গে কথা বলেছেন। প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ হাজার করার পর নিজের অনুভূতির কথা জানিয়ে তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে যে প্রথম বাংলাদেশি হিসেবে আমি পাঁচ হাজার রান করেছি এবং আমি আশা করছি এটাই প্রথম নয়। আমি মনে করি যে অনেক খেলোয়াড়রা আছে যারা অনেক সামর্থ্যবান।’
জুনিয়রদের ওপর নিজের প্রত্যাশার কথা জানিয়ে টাইগারদের সাবেক অধিনায়ক আরও বলেন, ‘যারা জুনিয়র আছে ইনশাআল্লাহ ওরাও… আমি মনে করি যে ভবিষ্যতে দেখতে পারবো যে তারাও ৮ হাজার, ১০ হাজার রান করছে টেস্টে।’
এসময় নির্দিষ্টভাবে জয়ের নাম উল্লেখ করে মুশফিক বলেন, ‘আমি আজ পাঁচ হাজার রানের জন্য কেক কেটে ড্রেসিংরুমে যে উদযাপন করছিলাম, তখন জয়কে প্রথম কেক খাইয়ে বলেছি, তুই এখানে সবচেয়ে কনিষ্ঠ ব্যাটসম্যান। তোর সম্ভাবনা আছে ১০ হাজার রান করার। আমি আশা করি তুই সেদিন অন্য নতুন কাউকে এরকম কেক খাইয়ে দিবি। আর এই ধারাটা সামনে এগিয়ে যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)