ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

সুইপ করতে গিয়েই ভেঙ্গে গেলো মুশফিকের স্বপ্ন

২০২২ মে ১৮ ১৬:১২:৩১

সুইপ করতে গিয়েই ভেঙ্গে গেলো মুশফিকের স্বপ্ন

মুশফিকের সেঞ্চুরির পর দ্বিতীয় সেশনে বাংলাদেশের লিড ৩৯ মুশফিকুর রহিমের দারুণ শতকের পর ৩৯ রানের লিড নিয়ে চা বিরতিতে গিয়েছে বাংলাদেশ। ১০৪ রানে মুশফিক ও ৪ রানে নাঈম হাসান ক্রিজে আছেন।

এই সেশনে বাংলাদেশের ৩ উইকেট পড়েছে। লাঞ্চের পর প্রথম ২ বলেই আউট হন লিটন-তামিম। লিটন ১২ রানের জন্য পাননি সেঞ্চুরি। তামিম আজ কোনো রানই করতে পারেননি। ১৩৩ রানেই আউট হন। এ ছাড়া সাকিবের ব্যাট থেকে আসে ২৬ রান। এই সেশনে ২ উইকেট নেন রাজিথা। ১ উইকেট নেন আসিথা ফার্নান্দো।

চার মেরে মুশফিকের সেঞ্চুরি সাকিব যখন আউট হলেন, তখন মুশফিকের রান ৯৩। তারপর থেকে সতর্ক এই ডানহাতি ব্যাটসম্যান। অন্য প্রান্ত আগলে রেখেছিলেন নাঈম হাসান। আরো ১৯ বল খেলে কাঙ্ক্ষিত ৭ রান করলেন মুশফিক।

১৫৩তম ওভারের তৃতীয় বলে আসিথ ফার্নান্দোকে ফাইন লেগ দিয়ে চার মেরে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করলেন তিনি। ২৭০ বলে দেখা পেলেন শতকের। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ- প্রথম ইনিংসে ৪৪৩/৭ (১৫৯ ওভার); শ্রীলঙ্কা- প্রথম ইনিংসে ৩৯৭

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ