ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
এক ওভারে পাঁচ ছক্কা,লজ্জার তালিকায় নাম তুললেন এই বোলার
এই মরসুমের নিলামে তাঁকে আট কোটি টাকা দিয়ে কিনেছিল কেকেআর। অনেকেই তখন টাকার অঙ্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন। প্রতি ম্যাচে নিজের পারফরম্যান্স দিয়ে যেন সেই প্রশ্নকেই আরও জোরদার করছেন শিবম মাভি। প্রায় প্রতি ম্যাচেই কেকেআর তাঁকে খেলাচ্ছে এবং তিনি ধারাবাহিক ভাবে হতাশ করে চলেছেন। শনিবার তো লজ্জার রেকর্ডই করে ফেললেন মাভি।
১৮তম ওভারে তিনি বল করতে আসার সময় পর্যন্তও ম্যাচটা কলকাতার নিয়ন্ত্রণে ছিল। কিন্তু শিবম মাভির ওই একটা ওভারই ম্যাচটা কার্যত বদলে দিল। একটা-দুটো নয়, এক ওভারে পাঁচ-পাঁচটা ছক্কা হজম করলেন মাভি। প্রথম তিনটে ছক্কা খেলেন মার্কাস স্টোয়নিসের কাছে। চতুর্থ বলে স্টোয়নিস আউট হলেন শ্রেয়স আয়ারের হাতে ক্যাচ দিয়ে। পঞ্চম এবং ষষ্ঠ বলে নতুন ব্যাটার জেসন হোল্ডারও তাঁকে দু’টি ছক্কা মেরে দিলেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে কি জায়গা পাবেন কেকেআরের প্রাক্তন ক্রিকেটার, জল্পনা বাড়ছেআইপিএলে এর আগে এক ওভারে পাঁচটি ছক্কা খাওয়ার নজির ছিল শেল্ডন কটরেল (পঞ্জাব বনাম রাজস্থান, ২০২০), রাহুল শর্মা (পুণে ওয়ারিয়র্স বনাম বেঙ্গালুরু, ২০১২) এবং হর্ষল পটেলের (বেঙ্গালুরু বনাম চেন্নাই, ২০২১)। এ দিন সেই তালিকায় নাম লেখালেন মাভি। এখনও পর্যন্ত কোনও বোলারই আইপিএলে এক ওভারে ছ’টি ছক্কা খাননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)