ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
তার আগে ক্রিকেট ইতিহাসে এমনটা করতে পেরেছেন মাত্র দুজন ক্রিকেটার
কিন্তু অ্যাজাজ প্যাটেল তার ক্যারিয়ারের ‘সেরা সম্পদ’টা তুলে দিচ্ছেন অন্যের হাতে। অকল্যান্ডে একটি শিশু হাসপাতালের জন্য অর্থ জোগাতে ১০ উইকেট পাওয়া জার্সিটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের এই স্পিনার।
৩৩ বছর বয়সী অ্যাজাজের জন্ম ভারতের মুম্বাইয়ে। নিজের জন্মস্থানের বিপক্ষে মুম্বাইয়ের মাঠেই গত বছরের ডিসেম্বরে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি দেখান বাঁহাতি এই স্পিনার।
প্যাটেল জানান, এই নিলাম থেকে প্রাপ্ত অর্থ নিউজিল্যান্ডের জাতীয় শিশু হাসপাতালের স্টারশিপ রেডিওলজি ডিপার্টমেন্টে দেওয়া হবে।
এক ইনস্টাগ্রাম পোস্টে কিউই স্পিনার লিখেছেন, ‘...যদিও এটা আমার জন্য বিশেষ দিন ছিল। তবে শিশু এবং তাদের পরিবারকে সাহায্য করতে পারা আরও বেশি সার্থকতার। আশা করি নিলাম থেকে তাদের জন্য যতটা সম্ভব অর্থ তোলা যাবে।’
প্যাটেলের এই জার্সিতে স্বাক্ষর আছে ওই ভারত সফরে খেলা নিউজিল্যান্ডের সব ক্রিকেটারের। যদিও দুর্ভাগ্যজনকভাবে ওই টেস্টের পরই দল থেকে বাদ পড়েন প্যাটেল। তবে আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজে তার ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)