ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
শ্রীলঙ্কা সিরিজেে এই একটি বিষয়ই এখন সবচেয়ে বড় চিন্তার কারণ বাংলাদেশের
সে লক্ষ্যে বাংলাদেশের বড় চিন্তার কারণ হতে পারে শ্রীলঙ্কান পেসারদের প্রথম ১২ বল। কেননা লঙ্কানদের নতুন হেড কোচ ক্রিস সিলভারউড তার বোলারদের প্রথম ১২ বলের জন্য বিশেষ পরামর্শই দিয়েছেন। যাতে করে শুরুর দুই ওভারেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারে লঙ্কানরা।
সাম্প্রতিক সময়ে ঘরের বাইরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ভালো করার অন্যতম প্রধান কারণ পেস বোলারদের দাপট। তাসকিন আহমেদ, এবাদত হোসেন, খালেদ আহমেদদের দারুণ বোলিংয়ের সুবাদে নিয়মিতই তিন পেসার নিয়ে খেলতে পারছে টাইগাররা।
ঘরের মাঠেও লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষিত স্কোয়াডে রয়েছে পেসারদের আধিক্য। সাকিব আল হাসানসহ তিন স্পিনারের বিপরীতে স্কোয়াডে আছেন পাঁচজন পেসার। তাসকিন আহমেদ ফিট থাকলে নিশ্চিতভাবেই বাড়তো আরও এক পেসার।
তাই আসন্ন সিরিজে স্পিনের পাশাপাশি পেস দিয়েও প্রতিপক্ষকে আটকে রাখার পরিকল্পনা করতে পারে বাংলাদেশ, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। সেই কথা ভাবছে শ্রীলঙ্কা দলও। তাই তো শুরুতেই পেসারদের দিয়ে বাংলাদেশকে চাপে রাখার পরিকল্পনা আঁটছেন নতুন কোচ সিলভারউড।
সংবাদ সম্মেলনে সরাসরি বাংলাদেশের কথা না বললেও নিজ দলের পেসারদের শুরুর ১২ বলে সেরা রিদমে থাকার পরামর্শ দিয়েছেন লঙ্কান কোচ। যাতে প্রথম স্পেলেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেন তারা। পাশাপাশি বিভিন্ন বিশেষ স্কিলের দিকেও জোর দেওয়ার কথা বলেছেন তিনি।
সিলভারউডের ভাষ্য, ‘আমি বিশেষ করে টেস্ট বোলারদের চ্যালেঞ্জ করেছি তাদের প্রথম ১২ বলে পূর্ণ রিদমে থাকার জন্য। কারণ আমরা সবাই জানি প্রথম ১২ বলই আপনার স্পেলে বড় প্রভাব রাখতে পারে, একইসঙ্গে ব্যাটারদের ওপরও অনেক চাপ সৃষ্টি করে।’
তিনি আরও যোগ করেন, ‘এখানে বিষয়টি হলো ডিসিপ্লিন ধরে রাখা যে আমরা লম্বা সময় ধরে ভালো করতে পারবো এবং তাতে কোনো একঘেয়েমি আসবে না। যেকোনো পিচে সঠিক স্পট খুঁজে নেওয়া, লাইন-লেন্থ যথাযথ হিট করা এবং উইকেটে নিজেকে উপভোগ করা জরুরি।’
বেসিক কাজ ঠিক রেখে বিশেষ স্কিলে নজর দেওয়ার কথা জানিয়ে সিলভারউড বলেন, ‘এরপর আপনি উবল সিম বা অন্যান্য বিশেষ স্কিল আনতে পারবেন। আমাদের ছেলেরা সবাই সুইং করাতে পারে, এটি বড় বিষয়। তো মূল বিষয়টি হলো সব স্কিলকে একসঙ্গে এনে ডিসিপ্লিনড থাকা। যাতে যেকোনো সময় প্রতিপক্ষকে চেপে ধরতে পারেন।’
তবে এক্ষেত্রে ধৈর্য্যহারা হওয়া যাবে না বলেও সতর্ক করে দিলেন লঙ্কানদের নতুন হেড কোচ। দীর্ঘ প্রক্রিয়া শেষে ফল পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি, ‘এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। তবে আপনি যদি বীজ বপন করে এটিকে বড় হতে দেন, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন যে ছেলেরা এটি করতে পারছে।’
আগামী রোববার (৮ মে) দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচ হবে ১৫ মে। পরে দ্বিতীয় টেস্ট শুরু ২৩ মে। এর আগে বিকেএসপিতে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে লঙ্কানরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)