ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
লঙ্কানদের বিপক্ষে টাইগার একাদশে আসছে বড় চমক, অভিষেক হতে যাচ্ছে
আর দিন শেষে খেলোয়াড়রা বিশ্বাস করলেই যথেষ্ট। লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগেই অবশ্য বেশ বড়সড় ধাক্কা খেয়েছে টিম বাংলাদেশ। দলের তিন নিয়মিত ক্রিকেটারকে পাচ্ছে না বাংলাদেশ। ইনজুরির কারণে তাসকিন এবং মিরাজ ছিটকে গিয়েছেন। শরিফুলের নাম স্কোয়াডে রাখা হলেও একাদশে তার না থাকার সম্ভাবনাই বেশি। বলা হয়েছে ম্যাচের জন্য পুরোপুরি ফিট নয় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী এই পেস বোলার।
সবমিলিয়ে তিনজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে হারিয়ে কিছুটা ব্যাকফুটে থাকবে বাংলাদেশ। তবে সবকিছুর পরও ঘরের মাটিতে সিরিজ হওয়ায় প্রত্যাশা ঠিকই থাকবে টাইগারদের উপর। তার উপর বেশ লম্বা সময় পর বিশ্বসেরা অলরাউন্ডারকে টেস্ট খেলতে দেখবেন সমর্থকরা। ম্যাচের ব্যবধান একাই গড়ে দেওয়ার সামর্থ্য রয়েছেন এই অলরাউন্ডারের। ওপেনিংয়ে নিশ্চিত ভাবে থাকবেন তামিম এবং মাহমুদুল হাসান জয় ওয়ান ডাউনে শান্তর খেলাটাও একপ্রকার নিশ্চিত। পরবর্তীতে অধিনায়ক মমিনুল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান লিটন, কুমার দাস।
মিরাজ না থাকায় তাইজুল ছাড়া কোন বিকল্প নেই ম্যানেজমেন্টের হাতে। তাসকিন,শরিফুলদের অনুপস্থিতিতে পেস ডিপার্টমেন্টের দায়িত্বে থাকবেন এবাদত হোসেন এবং খালেদ আহমেদ। তৃতীয় পেসার হিসেবে টেস্ট অভিষেক হতে যাচ্ছে রেজার। নিয়মিত ভালো গতিতে বল করতে পারায় বেশ আগে থেকেই নির্বাচকদের নজরে ছিলেন এই ফাস্ট বোলার। শ্রীলঙ্কা সিরিজে কেমন পারফর্ম করেন এটাই এখন দেখার পালা। মিরাজ,তাসকিন এবং শরিফুলের অনুপস্থিতি নিঃসন্দেহে কিছুটা বিপাকে ফেলেছে বাংলাদেশকে।
তবে ঘরের মাটিতে নতুন ক্রিকেটারদের বাজিয়ে দেখার সুযোগ ও করে দিয়েছে। মূল একাদশ মাঠে নামানোর আগে উইকেটের দিকেও যথেষ্ট নজর রাখতে হবে টিম ম্যানেজমেন্টকে। দক্ষিণ আফ্রিকা সফরে সাধারণত পেস বান্ধব উইকেট হয়। তবে টাইগারদের বিপাকে ফেলতেই স্পিন বান্ধব উইকেট তৈরি করে আফ্রিকানরা। ম্যানেজমেন্টের দূরদর্শিতার অভাবে স্পিনবান্ধব উইকেটে মাত্র একটি স্পিনার নিয়ে খেলতে নামে বাংলাদেশ। ফলাফল ২-০ তে হোয়াইটওয়াশ। ফলে উইকেট এর সাথে সামঞ্জস্য রেখে একাদশ নির্বাচন করা বেশ বড় চ্যালেঞ্জ হবে ম্যানেজমেন্টের জন্য। তবে স্পোর্টিং উইকেটে এ সম্ভাব্য সেরা একাদশ এটি
(সম্ভাব্য)একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাইজুল ইসলাম ,এবাদত হোসেন, খালেদ আহমেদ, (অভিষেক)রেজাউর রহমান
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)