ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
শেষ হলো রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
সেটিও ধূসর হয়ে যেতে পারতো আরেকটি ম্যাচ হারলে। তা হয়নি। বৃহস্পতিবার রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয়ে শিরোপা সম্ভাবনা এখনও টিকে রইলো বার্সেলোনার। দলের জয়ে একমাত্র গোলটি করেছেন পিয়েরে এমেরিক আউবেমেয়াং।
সোসিয়েদাদের মাঠে খেলতে গিয়ে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছিল বার্সেলোনা। ম্যাচের ৫৬ শতাংশ সময় বলের দখল ছিল স্বাগতিক ক্লাবটির দখলে। গোলের জন্য ৮টি শট করে পাঁচটিই লক্ষ্যে রাখে তারা। তবে মার্ক টের স্টেগানের দৃঢ়তায় গোল হজম করতে হয়নি বার্সার।
উল্টো ম্যাচের ১১ মিনিটের মাথায় আউবেমেয়াংয়ের গোলে লিড নেয় কাতালান ক্লাবটি। প্রথমে পোস্টে লেগে ফিরে আসে ওসুমানে দেম্বেলের শট। ফিরতি বল পেয়ে ক্রস দেন গাভি। সেই বল নামিয়ে দূরের পোস্টে ক্রস দেন ফেররান তোরেস। বাকি কাজটা নিখুঁত হেডে সারেন আউবেমেয়াং।
স্প্যানিশ লা লিগায় সাত ম্যাচ পর ঘরের মাঠে গোল হজম করলো সোসিয়েদাদ। আর ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় যোগ দেওয়া আউবেমেয়াংয়ের লা লিগায় এটি ১১ ম্যাচে নবম গোল। যার মধ্যে প্রতিপক্ষের মাঠে ছয় ম্যাচে করেছেন সাতটি গোল।
আউবেমেয়াংয়ের একমাত্র গোলে পাওয়া জয়ের পর ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে বার্সা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৩৩ ম্যাচে ৭৮ পয়েন্ট। বাকি থাকা পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট পেলেই শিরোপা জিতবে রিয়াল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)