ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
গোল্ডেন ডাক মারলেন কোহলি , অল্পের জন্য সেঞ্চুরি হলো না ডু প্লেসির
মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে কোহলির ব্যর্থতার রাতে দলকে উদ্ধার করেছেন ফ্যাফ ডু প্লেসি। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি পাননি তিনি।
তবে অধিনায়কের ৯৬ রানের এক ঝড়ো ইনিংসে ভর করেই ৬ উইকেটে ১৮১ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ব্যাঙ্গালুরু। অর্থাৎ জিততে হলে লখনৌর করতে হবে ১৮২ রান।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ব্যাঙ্গালুরু। ইনিংসের প্রথম ওভারে দুশমন্ত চামিরা পঞ্চম আর ষষ্ঠ বলে ফিরিয়ে দেন অনুজ রাওয়াত (৪) আর কোহলিকে (০)। ব্যাঙ্গালুরুর বোর্ডে তখন মাত্র ৭ রান।
এরপর গ্লেন ম্যাক্সওয়েল ঝড় তুললেও বেশিক্ষণ টিকতে পারেননি। ১১ বলে ২৩ রান করে সাজঘরের পথ ধরেন অসি অলরাউন্ডার। সুয়াশ প্রভুদেশাই ৯ বলে করেন ১০। ৬২ রানে ৪ উইকেট হারায় ব্যাঙ্গালুরু।
সেখান থেকে শাহবাজ আহমেকে নিয়ে ৪৮ বলে ৭০ রানের জুটি ডু প্লেসির। ১৬তম ওভারে দলীয় ১৩২ রানের মাথায় শাহবাজ (২২ বলে ২৬) রানআউটের কবলে পড়লে ভাঙে এই জুটি।
তবে ফ্যাফ ডু প্লেসি একদম শেষ পর্যন্ত দলকে টেনে নিয়ে গেছেন। ইনিংসের এক বল বাকি থাকতে তিনি আউট হন সেঞ্চুরির দ্বারপ্রান্তে এসে। ৬৪ বলে ১১ বাউন্ডারি আর ২ ছক্কায় ৯৬ রান করে জেসন হোল্ডারের শিকার হন প্রোটিয়া এই তারকা।
লখনৌ বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন দুশমন্ত চামিরা আর জেসন হোল্ডার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)