ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
রমিজ রাজাকে নিয়ে পাওয়া সর্বশেষ তথ্য
ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর গুঞ্জন রটেছিল যেকোনো সময় পদত্যাগ করতে পারেন রমিজ, সেরকম খবর বেরিয়েছিল পাকিস্তানের গণমাধ্যমেও। কিন্তু এবার জানা যাচ্ছে, আপাতত সেরকমটা হচ্ছে না।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা দায়িত্ব নেওয়ার পর থেকে দৃষ্টান্তমূলকভাবে কাজ করছেন। এ কারণে দেশটিতে সরকার পরিবর্তন হলেও তাই টিকে যাচ্ছেন তিনি। অবশ্য নিজের পদ থেকে সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনাও নেই তার।
পাকিস্তানি গণমাধ্যমের খবর, সাবেক ক্রিকেটারকে বিদায় জানানোর কোনো ভাবনা নেই নতুন গঠিত সরকারের। অনেকেই চান, রমিজ স্বেচ্ছায় পদত্যাগ করুক, কিন্তু হাই প্রোফাইল ব্যক্তিত্বের পরামর্শে তিনি এই পদক্ষেপ নেননি।
বর্তমানে ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়া বিষয়গুলোর মধ্যে রেখেছে সরকার। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ঘনিষ্ঠ লোকজন চাইছে বোর্ড চেয়ারম্যানের দায়িত্ব নিতে। কিন্তু প্যাট্রন ইন চিফ এই ব্যাপারে হস্তক্ষেপ করতে চান না।
রমিজকে সরিয়ে দিলে নতুন করে সব গোছাতে হবে। তাছাড়া তিনি দায়িত্বও ভালোভাবে পালন করছেন। এ কারণে সরকার নাক গলাতে চাইছে না।
অন্যদিকে রমিজকে আনা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পিসিবির চেয়ারম্যানশিপ নিয়ে তিনি নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারেন। সোমবার নিজ বাসভবনে বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেছেন, ‘পিসিবি চেয়ারম্যানশিপের বিষয়ে সিদ্ধান্ত নিতে স্বাধীন। সে নিজে তার ভবিষ্যতের সিদ্ধান্ত নিবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)