ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
আইপিএলের ৬ বার দলের চ্যাম্পিয়ন একমাত্র খেলোয়াড়
ভারতীয় ক্রিকেটের কথা বললেন, জাসপ্রিত বুমরাহ, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ঋষভ পান্থ, কেএল রাহুল আরও অনেকেই আইপিএল থেকে উঠে এসে জাতীয় দলে নিজের জায়গাটা পাকাপোক্ত করেছেন।
একইভাবে প্রতিটি খেলোয়াড় অন্তত একবার হলেও আইপিএল শিরোপা জিততে চান। তবে বিরাট কোহলি, ডিভিলিয়ার্সের মত এমন অনেক খেলোয়াড় রয়েছেন যারা দীর্ঘদিন খেলার পরেও কখনও আইপিএল জয়ী দলের সদস্য হতে পারেননি। বাতিক্রমভাবে এমন একজন খেলোয়াড় রয়েছেন,
যিনি মোট ৬ বার চ্যাম্পিয়ন দলের সদস্য হয়েছেন। সম্ভবত তিনিই আইপিএলের সবচেয়ে লাকি খেলোয়াড় হিসেবে বিবেচিত হন। আসলে এই খেলোয়াড় আর কেউ নন,
মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা, যিনি ৬ বার চ্যাম্পিয়ন দলের সদস্য হয়েছেন। আসলে রোহিত শর্মা তার আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন ২০০৮ সালে ডেকান চার্জার্সের হয়ে। সেবার এই দলটি তেমনভাবে পারফরম্যান্স করতে না পারলেও পরের মরসুমে অর্থাৎ ২০০৯ সালে অ্যাডাম গিলক্রিস্টের নেতৃত্বে দলটি চ্যাম্পিয়ন হয়।
আর প্রথমবার রোহিত শর্মা আইপিএল শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন। এরপর ২০১১ সালে মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে ২ মিলিয়ন ডলারের বিনিময়ে কিনে নেয়।
তার দুর্দান্ত পারফরম্যান্সের ভিত্তিতে ২০১৩ সালে নতুন অধিনায়ক হন। এরপর বাকিটা ইতিহাস। গোটা ক্রিকেট বিশ্ব জানে এর পর কি হয়েছিল। সেই মরসুমেই মুম্বাই ইন্ডিয়ান্স তার নেতৃত্বে প্রথম বার চ্যাম্পিয়ন হয়।
এইভাবে মোট ৫ বার (২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০) মুম্বাই ইন্ডিয়ান্সকে শিরোপা জিতিয়ে আইপিএল ইতিহাসের সফল অধিনায়ক হিসেবে প্রমাণিত হয়েছেন। এইভাবে রোহিত শর্মা মোট ৬ বার আইপিএল জয়ী দলের সদস্য হন।
তবে ২০২২ আইপিএলের শুরুটা রোহিতদের পক্ষে একেবারেই ভাল হয়নি। প্রথম টানা ছয়টি ম্যাচে পরাজিত হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
রোহিত শর্মার আইপিএল ক্যারিয়ারের কথা বললে, এখনও পর্যন্ত ২১৯ ম্যাচে ৩০ গড়ে ৫৭২৫ রান করেছেন। যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও ৪০টি হাফ সেঞ্চুরি। তার সর্বোচ্চ স্কোর অপরাজিত ১০৯ রান
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)