ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ক্রিকেটার রুবেলের প্রথম জানাজার জায়গা ও দাফনের স্থান ঘোষণা করা হলো
মঙ্গলবার হুট করে শারীরিক অবস্থার অবনতি হলে রুবেলকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইউনাইটেড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই প্রতিবেদন লেখার সময় রুবেলের মরদেহ ইউনাইটেড হাসপাতাল থেকে মিরপুরে আনার প্রক্রিয়া চলমান।
মাত্র ৪০ বছর বয়সে মৃত্যুকে আলিঙ্গন করা এই ক্রিকেটারকে চিরদিনের জন্য সমাহিত করা হবে আজিমপুর কবরস্থানে, জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা। তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে, রাত ১০টায়।
২০১৯ সালে রুবেলের মস্তিস্কে টিউমার ধরা পড়ে। এরপর সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণের পর বেশ খানিকটা সেরে উঠেছিলেন। ক্রিকেটে ফেরারও চেষ্টা করেছিলেন। তবে করোনা মহামারীতে থমকে যায় রুবেলের ক্রিকেটীয় কার্যক্রম। এ সময় আবারও মাথাচাড়া দিয়ে ওঠে টিউমার।
নতুন করে টিউমার ধরা পড়ার পর অবশ হয়ে যায় রুবেলের শরীরের এক পাশ। গত কয়েক মাস তাই হাসপাতালের বিছানায় কাটাতে হয়েছে তাকে। সর্বশেষ গত ১৪ মার্চ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহেরও বেশি সময় আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে থেকে চিকিৎসা নেওয়ার পর কেবিনে রাখা হয় তাকে। চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ অবস্থায় রুবেল বাসায় ফেরেন ১৫ এপ্রিল।
তবে বাসায় থাকা অবস্থায় হুট করে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। টিউমারের জটিল চিকিৎসা কার্যক্রমের কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। খাওয়াদাওয়াও ঠিকমত করতে পারছিলেন না। শেষপর্যন্ত হার মানতে হল মৃত্যুর কাছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)