ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
কঠিন সমীকরন মিলে গেলো সহজেই,মাশরাফিদের হারালেই চ্যাম্পিয়ন ইমরুলরা
সোমবার হয়েছে সুপার লিগের প্রথম রাউন্ডের ম্যাচ। যেখানে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৭২ রানে হারিয়েছে ইমরুলের দল। এখন বাকি চার ম্যাচের মধ্যে শুধুমাত্র মাশরাফি বিন মর্তুজার লেজেন্ডস অব রূপগঞ্জকে হারালেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে শেখ জামালের।
লিগের ১১ ম্যাচ শেষে ২০ পয়েন্ট নিয়ে সবার ওপরে শেখ জামাল। দুইয়ে থাকা লেজেন্ডস অব রূপগঞ্জের সংগ্রহ ১৬ পয়েন্ট। তাদের নিচে রয়েছে ১৪ পয়েন্ট সংগ্রহ করা আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সুপার লিগের অন্য দুই দল গাজী গ্রুপ ও রূপগঞ্জ টাইগার্সের ঝুলিতে আছে ১০ পয়েন্ট।
বর্তমান অবস্থায় টেবিলের পাঁচ ও ছয়ে থাকা গাজী গ্রুপ ও রূপগঞ্জ টাইগার্সের শিরোপা জেতার কোনো সম্ভাবনাই বাকি নেই। তবে কাগজে-কলমে অঙ্কের মারপ্যাঁচে আশা বেঁচে রয়েছে বাকি চারদলেরই। সেটিও শেষ হয়ে যেতে পারে আগামী ২৮ এপ্রিল শেখ জামাল ও লেজেন্ডস অব রূপগঞ্জের মধ্যকার ম্যাচে।
সেদিন যদি মাশরাফিদের বিপক্ষে চলতি আসরে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিতে পারে শেখ জামাল, তাহলে তাদের সংগ্রহ হয়ে যাবে ২২ পয়েন্ট। যা টপকানো সম্ভব হবে না লেজেন্ডস অব রূপগঞ্জ, আবাহনী এবং প্রাইম ব্যাংকের পক্ষে। তারা সর্বোচ্চ ২২ পয়েন্ট পর্যন্তই যেতে পারবে।
টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী একাধিক দলের পয়েন্ট সমান হয়ে গেলে বিবেচনায় আসবে হেড টু হেডের হিসাব। আর সেখানে বাকি সবার চেয়ে এগিয়েই রয়েছে শেখ জামাল। ফলে বাকি চার ম্যাচের মধ্যে শুধু মাশরাফিদের বিপক্ষে জিতলেও ২২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে যাবে শেখ জামাল।
তবে লেজেন্ডস অব রূপগঞ্জের কাছে হেরে বাকি তিন ম্যাচের দুইটিতে জয় পেলে ২৪ পয়েন্ট হয়ে যাবে শেখ জামালের। সেক্ষেত্রে মাশরাফিদের সামনেও সুযোগ থাকবে ২৪ পয়েন্ট অর্জনের। তখন হেড টু হেডেও দুই দলের থাকবে সমান একটি করে জয়। এমতাবস্থায় শিরোপার নিষ্পত্তি হবে নেট রানরেটের ভিত্তিতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)